জনির উপযোগী ব্যাংক হিসাব কোনটি? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে জনির উপযোগী ব্যাংক হিসাব হলো সঞ্চয়ী হিসাব।যে হিসাবের মাধ্যমে প্রতিদিন বা সপ্তাহে যতবার প্রয়োজন অর্থ জমা করা যায় কিন্তু সপ্তাহে শুধু দুইবার বা নিয়মানুযায়ী অর্থ উত্তোলন করা যায় তাকে সঞ্চয়ী হিসাব বলে। চাকরিজীবীরা সাধারণত এ ধরনের হিসাব খুলে থাকে।উদ্দীপকে জনি একজন চাকরিজীবী। তিনি ব্যাংকে একটি হিসাব খুলতে চান। তবে তার প্রতি মাসে এক বা দুই বার টাকা উত্তোলন করতে হবে। এক্ষেত্রে জনির জন্য সঞ্চয়ী হিসাব উপযোগী হবে। কেননা চাকরিজীবী হিসেবে তার যখন-তখন টাকা উত্তোলনের প্রয়োজন হবে না। এই হিসাব খুলে যেকোনো সময় উদ্বৃত্ত অর্থ সঞ্চয় করতে পারবেন। সঞ্চিত অর্থের ওপর ব্যাংক তাকে স্বল্পহারে সুদ প্রদান করবে। ফলে তার মধ্যে সঞ্চয় প্রবণতা সৃষ্টি হবে। সুতরাং বলা যায়, চাকরিজীবী হিসেবে জনির জন্য সঞ্চয়ী হিসাব উপযোগী হবে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনির উপযোগী ব্যাংক হিসাব কোনটি? বর্ণনা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর