জনাব নাছির ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন কিনা তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে জনাব নাসির ঋণের কিস্তি এবং ফি যথাসময়ে পরিশোধ করে র্যাংকের প্রতি তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন।চলতি হিসাবের ক্ষেত্রে জমাতিরিক্ত উত্তোলন করলে ঋণগ্রহীতার ক্ষেত্রে ব্যাংক সুদ কেটে নেয়। ব্যাংক অন্যান্য সেবা দিলেও তার জন্য একটি যুক্তিসঙ্গত সেবা ফি কেটে নেয়। চুক্তি অনুযায়ী ব্যাংকের ঋণের সুদ ও আসল প্রদান করাও গ্রাহকের দায়িত্ব।উদ্দীপকের জনাব নাসির একজন ব্যবসায়ী। ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করার জন্য তিনি ব্যাংকে চলতি হিসাব পরিচালনা করেন। উক্ত হিসাবের মাধ্যমে তিনি জমাতিরিক্ত উত্তোলন করেন। জমাতিরিক্ত উত্তোলনের ক্ষেত্রে এর কিস্তি এবং ফি যথাসময়ে পরিশোধ করেন। এক্ষেত্রে গ্রাহক হিসেবে তিনি 'সুদ আদায়'-এর ক্ষেত্রে যথাযথ দায়িত্ব পালন করেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব নাছির ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন কিন…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর