'A [গণিত] ব্যাংকে টাকা জমা রাখার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: ব্যাংকের অবস্থান ও শাখা বিচারে জনাব নীলের A ব্যাংকে স্থায়ী হিসাব খোলা অযৌক্তিক হয়েছে বলে আমি মনে করি। একজন ব্যবসায়ীর জন্য চলতি হিসাব উত্তম। এর মাধ্যমে তিনি ইচ্ছামতো টাকা জমা ও উত্তোলন করতে পারেন। স্থায়ী হিসাবে নির্দিষ্ট মেয়াদের আগে টাকা উত্তোলন করা যায় না। বিশেষ প্রয়োজনে উত্তোলন করা যায়, তবে এক্ষেত্র কোনো সুদ পাওয়া যায় না। উদ্দীপকে জনাব নীল একজন সফল ব্যবসায়ী। তিনি ব্যবসায়ের আয় বাড়াতে চান। তাই ব্যবসায়ের ৫০,০০০ টাকা 'A [গণিত] ব্যাংকের স্থায়ী হিসাবে জমা রাখেন। এই জমার মেয়াদ ২ বছর। একজন ব্যবসায়ীর যেকোনো সময় নগদ টাকার দরকার হতে পারে। ব্যাংকের স্থায়ী হিসাবে টাকা জমা রাখলে তাৎক্ষণিকভাবে টাকা নাও তুলতে পারেন। উদ্দীপকে জনাব নীল স্থায়ী হিসাবে টাকা জমা রাখেন। ফলে হঠাৎ কম দামে ব্যবসায়ের কাঁচামাল পাওয়া গেলে তিনি তা কিনতে ব্যর্থ হবেন। তিনি ব্যবসায়ের আয় বাড়ানোর জন্য নতুন পোর্টফোলিওতে বিনিয়োগ করতে পারতেন। তাই বলা যায়, জনাব নীলের স্থায়ী হিসাবে টাকা জমা রাখার সিদ্ধান্তটি যৌক্তিক ছিল না।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
'A ব্যাংকে টাকা জমা রাখার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর