মি. শিপনের জন্য কোন ধরনের ব্যাংক হিসাব খোলা উপযোগী হবে? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব শিপনের জন্য চলতি হিসাব খোলা উপযোগী হবে।যে হিসাবের মাধ্যমে গ্রাহক ব্যাংকিং সময়ে যতবার খুশি অর্থ জমা ও উত্তোলন করতে পারেন তাকে চলতি হিসাব বলে। ব্যবসায়ীদের জন্য এ হিসাব অধিক উপযোগী। এ হিসাবে জমাতিরিক্ত উত্তোলনের সুবিধা পাওয়া যায়।উদ্দীপকের মি. শিপন একজন দক্ষ ব্যবসায়ী হওয়ায় পণ্য ক্রয়-বিক্রয় করতে গিয়ে তাকে নগদ টাকা বহন করতে হয়। তাই তিনি নিরাপদ লেনদেনের উদ্দেশ্যে ব্যাংকে একটি হিসাব খোলার কথা ভাবছেন। এক্ষেত্রে তার জন্য চলতি হিসাবই উপযোগী হবে। এ হিসাবের মাধ্যমে তিনি যখন-তখন অর্থ জমা ও উত্তোলনের সুবিধা পাবেন। ব্যবসায়ের প্রয়োজনে ঋণ সুবিধা পাবেন এবং অন্যান্য ব্যাংকিং সেবাও পাবেন।অতএব নিঃসন্দেহে বলা যায়, জনাব শিপনের জন্য চলতি হিসাব উপযোগী।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
মি. শিপনের জন্য কোন ধরনের ব্যাংক হিসাব খোলা উপযোগী হবে? বর্ণনা করো।
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর