জনাব নীল তার জন্য কোন হিসাব গ্রহণ করলেন? ব্যাখ্যা করো
উত্তর: জনাব নীল তার জন্য স্থায়ী হিসাব গ্রহণ করেছেন। স্থায়ী হিসাব নির্দিষ্ট মেয়াদের জন্য খোলা হয়। মেয়াদ শেষে সুদসহ একত্রে অর্থ উত্তোলন করা যায়। এ হিসাবে সবচেয়ে বেশি হারে সুদ প্রদান করা হয়। তাই বড় অঙ্কের অলস অর্থের জন্য এ হিসাব উপযোগী। উদ্দীপকে জনাব নীলের একজন ব্যবসায়ী। তিনি ৫০,০০০ টাকা নিরাপদে সংরক্ষণ করতে চান। আবার তা থেকে নিয়মিত আয়ও পেতে চান। এজন্য তিনি একটি ব্যাংক হিসাব খুলতে আগ্রহী। সাধারণত বড় অংকের টাকার জন্য স্থায়ী হিসাব উপযুক্ত। এছাড়া এ হিসাবে নির্দিষ্ট সময় পরপর অধিক হারে সুদ দেওয়া হয়। নীল সাহেবের প্রত্যাশার সাথে ব্যাংকের স্থায়ী হিসাবের বৈশিষ্ট্য সম্পূর্ণ মিলে যায়। অতএব বলা যায়, জনাব নীল ব্যাংকে একটি স্থায়ী হিসাবে টাকা জমা রাখেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব নীল তার জন্য কোন হিসাব গ্রহণ করলেন? ব্যাখ্যা করো
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর