মিসেস সুমি ব্যাংকে কোন ধরনের হিসাব খুলেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: মিসেস সুমি ব্যাংকে ডিপোজিট পেনশন স্কিম হিসাব খুলেছেন। এ হিসাবের মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়। এভাবে দীর্ঘমেয়াদে টাকা রাখা হয়। মেয়াদ শেষে সুদসহ আসল টাকা ফেরত দেওয়া হয়। মুদ্রা বিনিয়োগকারীদের জন্য এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ হিসাব। উদ্দীপকের মিসেস সুমি একজন চাকরিজীবী। তিনি অর্জিত আয়ের কিছু অংশ সঞ্চয় করতে ব্যাংকে ৫ বছর মেয়াদি একটি হিসাব খোলেন। উক্ত হিসাবে প্রতি মাসের ৫ তারিখের মদ্যে ৩,০০০ টাকা করে জমা রাখেন। মেয়াদ শেষে সুদসহ এককালীন আসল টাকা ফেরত পাবেন। এখানে মিসেস সুমির হিসাবটির বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট পরিমাণ অর্থ জমাদান এবং মেয়াদ শেষে সুদসহ আসল প্রাপ্তি। এই বৈশিষ্ট্যটি শুধু ডিপোজিট পেনশন স্কিম হিসাবের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে মিসেস সুমি ব্যাংকে ডিপোজিট পেনশন স্কিম হিসাব খুলেছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
মিসেস সুমি ব্যাংকে কোন ধরনের হিসাব খুলেছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর