জনাব অভি ও স্ত্রী তমার 'শোভন ব্যাংক' কর্তৃক প্রদত্ত কার্ড দুইটির তুলনামূলক আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে জনাব অভির কার্ডটি হলো ডেবিট কার্ড এবং স্ত্রী তমার কার্ডটি হলো ক্রেডিট কার্ড।ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড উভয়ই ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড। উভয় কার্ড দ্বারা এটিএম থেকে নগদ টাকা উত্তোলন ও কেনাকাটা করা যায়, তবে ক্রেডিট কার্ডে ঋণ সুবিধা রয়েছে, যা ডেবিট কার্ডে নেই।উদ্দীপকে জনাব অভি ও স্ত্রী তমা 'শোভন ব্যাংক' কর্তৃক ইস্যুকৃত কার্ড ব্যবহার করেন। তবে জনাব অভির 'শোভন ব্যাংকে হিসাব রয়েছে কিন্তু তার স্ত্রী তমার নেই। মূলত ব্যাংক হিসাবের বিপরীতে ইস্যুকৃত কার্ড হলো ডেবিট কার্ড আর যে কার্ড গ্রহণে ব্যাংক হিসাব থাকার প্রয়োজন পড়ে না তা হলো ক্রেডিট কার্ড। তাই বলা যায়, জনাব অভির কার্ডটি ডেবিট কার্ড এবং স্ত্রী তমার কার্ডটি হলো ক্রেডিট কার্ড।ডেবিট কার্ডে কোনো ঋণের সুবিধা নেই। কেবল ব্যাংক হিসাবে জমার বিপরীতে এ কার্ড দ্বারা লেনদেন করা যায়। অপরদিকে ক্রেডিট কার্ড হলো ব্যক্তিগত ঋণসুবিধা সংবলিত কার্ড, এ কার্ড দ্বারা গ্রাহক নির্দিষ্ট ঋণসীমা পর্যন্ত অর্থ এটিএম থেকে নগদ উত্তোলন করতে পারবেন এবং ধারে কেনাকাটা করতে পারবেন। পরবর্তীতে সুদসহ ঋণকৃত অর্থ পরিশোধ করতে হয়। সুতরাং বলা যায়, জনাব অভির ডেবিট কার্ড ও স্ত্রী তমার ক্রেডিট কার্ড উভয় কার্ড দ্বারাই নগদ উত্তোলন ও কেনাকাটা করা সম্ভব হলেও কার্ড দুইটির মধ্যে তুলনামূলক পার্থক্য বিদ্যমান।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব অভি ও স্ত্রী তমার 'শোভন ব্যাংক' কর্তৃক প্রদত্ত কার্ড দুইটির তু…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর