উদ্দীপকে ব্যাংকের প্রদত্ত সেবাটি দৈনন্দিন জীবনের কাজকে সহজ করে দিয়েছে- তুমি কি উক্তিটির সাথে একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে 'মানহা ব্যাংকের' এনি ব্রাঞ্চ ব্যাংকিং সেবাটি মিসেস কানিজ ফাতেমার মতো গ্রাহকদের দৈনন্দিন জীবনের কাজকে সহজ করে দেয়- এর সাথে আমি একমত।যে সেবার মাধ্যমে কোনো গ্রাহক ব্যাংকের একটি শাখায় হিসাব খোলে অন্য যেকোনো শাখায় লেনদেন করতে পারে তাকে এনি ব্রাঞ্চ ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং বলে। যেমন: ঢাকার ধানমণ্ডিতে ব্যাংকের একটি শাখায় হিসাব খুলে চট্টগ্রামে উক্ত ব্যাংকের যেকোনো শাখায় লেনদেন করা যাবে।উদ্দীপকে মিসেস কানিজ ফাতেমা ঢাকায় বসবাস করেন। 'মানহা ব্যাংকে' তার একটি সঞ্চয়ী হিসাব রয়েছে। তিনি একবার রাজশাহীতে বেড়াতে গিয়ে ঐ ব্যাংকের কল্যাণে বেশ সস্তায় কিছু সিল্ক শাড়ি কিনতে সমর্থ হন। তার কাছে কোনো কার্ড না থাকলেও 'মানহা ব্যাংকের' শাখা বাংলাদেশের যেকোনো জেলায় থাকাতে তিনি রাজশাহীতে ঐ ব্যাংকের শাখা থেকে অর্থ উত্তোলনের সুযোগ পান।'মানহা ব্যাংকের' একাধিক শাখা থাকায় এনি ব্রাঞ্চ ব্যাংকিং সেবা চালু করা ঐ ব্যাংকের জন্য সম্ভব হয়েছে। যার ফলে এই ব্যাংকিং সেবা গ্রহণের মাধ্যমে উক্ত ব্যাংকের গ্রাহকরা বাংলাদেশের যেকোনো শাখা থেকে কোনো কার্ড না থাকলেও চেকের মাধ্যমে অর্থ উত্তোলনের সুযোগ পাবে। যা মিসেস কানিজ ফাতেমার পক্ষে সম্ভব হয়েছিল। 'মানহা ব্যাংকের' এনি ব্রাঞ্চ ব্যাংকিং সেবা চালু না থাকলে মিসেস কানিজ ফাতেমার পক্ষে শাড়ি কিনা অসম্ভব হয়ে পড়তো। কারণ ঐ ব্যাংকের কোনো কার্ডের ব্যবস্থা ছিল না। সুতরাং বলা যায়, ব্যাংকের প্রদত্ত এনি ব্রাঞ্চ ব্যাংকিং সেবাটি গ্রাহকের দৈনন্দিন জীবনের কাজকে অনেক সহজ করে দিয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
উদ্দীপকে ব্যাংকের প্রদত্ত সেবাটি দৈনন্দিন জীবনের কাজকে সহজ করে দিয়ে…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর