রক ইন্টারন্যাশনাল অনলাইন ব্যাংকের মাধ্যমে কী কী সুবিধা পাচ্ছে? ব্যাখ্যা করো।
উত্তর: রক ইন্টারন্যাশনাল ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থার সেবা পাচ্ছে।ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে অতি দ্রুত, নির্ভুল ও বিস্তৃত কার্য পরিচালনায় সক্ষম ব্যাংক ব্যবস্থাকেই ইলেকট্রনিক ব্যাংকিং বলে। এই ব্যবস্থায় ২৪ ঘণ্টাই ব্যাংকিং সেবা পাওয়ার সুযোগ রয়েছে।উদ্দীপকে রক ইন্টারন্যাশনাল তাদের যাবতীয় লেনদেন ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করে, ই-ব্যাংকিং ব্যবস্থা চালু হওয়াতে সহজেই দ্রুত ও আধুনিক সেবা পাচ্ছে। রক ইন্টারন্যাশনাল অনলাইন ব্যাংকের মাধ্যমে ২৪ ঘণ্টা ব্যাংকিং সেবা পাচ্ছে। অনলাইন ব্যাংকের দ্বারা ডেবিট কার্ড-ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারছে। যার দ্বারা সহজেই অর্থের আদান-প্রদান সম্ব হচ্ছে। ব্যাংকটি অনলাইন ব্যাংকিং এর সাহায্যে দেশের বিভিন্ন শাখার উক্ত ব্যাংকের সাথে লেনদেন কার্য নিশ্চিত করতে পারবে। অনলাইন ব্যাংকের সুবিধার তালিকায় আরো রয়েছে যেমন : ঋণ গ্রহণ, বৈদেশিক বিনিময়, অর্থ স্তানান্তর সহ নানাবিধ সুবিধা যা রক ইন্টারন্যশনাল পাচ্ছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
রক ইন্টারন্যাশনাল অনলাইন ব্যাংকের মাধ্যমে কী কী সুবিধা পাচ্ছে? ব্যা…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর