উদ্দীপকে ব্যাংকটির চেকের টাকা প্রদানে অসম্মতির কারণ বিশেষণ করো।
উত্তর: হুকুম চেক হওয়ায় ব্যাংকটি চেকের অর্থ প্রদানে অসম্মতি জানায়। যে চেকের অর্থ ব্যাংক থেকে নির্দিষ্ট ব্যক্তি ব্যতীত অন্য কেউ উত্তোলন করতে পারে না তাকে হুকুম চেক বলে। এ ধরনের চেক নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকে। এ চেক বাহক চেক অপেক্ষা নিরাপদ।উদ্দীপকে মি. রতন একজন শিক্ষক। তিনি তার আমানতকৃত ১ লক্ষ টাকা থেকে ৩০,০০০ টাকা উত্তোলনের নিজের নাম লিখে চেক তৈরি করেন। ব্যাংকে তার ছেলেকে পাঠালে ব্যাংক চেকের অর্থ দিতে অস্বীকৃতি জানায়। হুকুম চেক হওয়ায় ব্যাংক যে কাউকে অর্থ প্রদানে অপারগতা জানাতে পারে।হুকুম চেকের অর্থ নির্দিষ্ট ব্যক্তি উত্তোলন করতে পারেন। চেকের অনুমোদনকারী চেকে যার নাম উল্লেখ করবেন শুধু তিনিই অর্থ উঠাতে পারবেন। উদ্দীপকে মি. রতন তার ছেলেকে চেক প্রদান করে। কিন্তু চেকের নির্ধারিত স্থানে ছেলের নাম না থাকায় ব্যাংক কর্তৃক তার ছেলেকে অর্থ প্রদানে অস্বীকৃতি জানায়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
উদ্দীপকে ব্যাংকটির চেকের টাকা প্রদানে অসম্মতির কারণ বিশেষণ করো।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর