জনাব মিজান 'শাপলা ব্যাংকে' কোন ধরনের হিসাব খোলেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'শাপলা ব্যাংক'-এ জনাব মিজান চলতি হিসাব রয়েছে। যে ব্যাংক হিসাবের মাধ্যমে প্রতিদিন যতবার খুশি টাকা জমা রাখা যায় এবং প্রয়োজন মতো চাহিবামাত্র যতবার খুশি টাকা উত্তোলন করা যায় তাকে চলতি হিসাব বলে। সাধারণত ব্যবসায়ীরা এ ধরনের হিসাব খুলে থাকে। উদ্দীপকে উল্লিখিত জনাব মিজান একজন ব্যবসায়ী। তার 'শাপলা ব্যাংক'-এ একটি হিসাব রয়েছে। উক্ত হিসাবের কারণে ব্যাংক তাকে একটি প্লাস্টিক কার্ড প্রদান করে যা থেকে তিনি যতবার ইচ্ছা টাকা উত্তোলন করতে পারেন। এ হিসাবের মাধ্যমেই তিনি দেশের যেকোনো স্থানে বেড়াতে গিয়ে সস্তায় ব্যবসায়িক পণ্য পাওয়া গেলে তার মূল্য পরিশোধে সমর্থ হন। কারণ তার হিসাবে টাকা উত্তোলনের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। অতএব বলা যায়, 'শাপলা ব্যাংক'-এ জনাব আরিফের চলতি হিসাব রয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব মিজান 'শাপলা ব্যাংকে' কোন ধরনের হিসাব খোলেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর