বোর্ড ব্যাংকের সেবা ব্যবসায়ীদের কাজকে সহজ করে দেয়।- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: ইলেকট্রনিক ব্যাংকিং-এর বিভিন্ন পণ্য ও সেবার মধ্যে ব্যাংকের অন্যতম একটি সেবা এ্যানি ব্রাঞ্চ ব্যাংকিং বা অনলাইন ব্যাকিং, যা তাহসিনের মতো ব্যবসায়ীদের কাজকে সহজ করে দেয়।যে ব্যাংকিং সেবার মাধ্যমে কোনো গ্রাহক ব্যাংকের যেকোনো একটি শাখায় হিসাব খোলে অন্য যেকোনো শাখায় লেনদেন করতে পারে তাকে এ্যানি ব্রাঞ্চ ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং বলে। যেমন: ঢাকার ধানমন্ডিতে ব্যাংকের একটি শাখায় হিসাব খুলে চট্টগ্রামে উক্ত ব্যাংকের যেকোনো শাখায় লেনদেন করা যাবে।উদ্দীপকে জনাব তাহসিন ঢাকার একজন ব্যবসায়ী। 'জাবেদ ব্যাংক' এ তার একটি হিসাব রয়েছে। তিনি একবার চট্টগ্রামে বেড়াতে গিয়ে ঐ ব্যাংকের কল্যাণে বেশ সস্তায় তার ব্যবসায়িক পণ্য কিনতে সমর্থ হন। তার কাছে কোনো এটিএম কার্ড না থাকলেও জাবেদ ব্যাংকের শাখা বাংলাদেশের যেকোনো জেলায় থাকাতে তিনি চট্টগ্রামে ঐ ব্যাংকের শাখা থেকে অর্থ উত্তোলনের সুযোগ পান।উদ্দীপকে উল্লিখিত বোর্ড ব্যাংকের একাধিক শাখা থাকায় এ্যানি ব্রাঞ্জ ব্যাংকিং সেবা চালু করা ঐ ব্যাংকের জন্য সম্ভব হয়েছে। যার ফলে এই ব্যাংকিং সেবা গ্রহণের মাধ্যমে উক্ত ব্যাংকের গ্রাহকরা বাংলাদেশের যেকোনো শাখা থেকে কোনো এটিএম কার্ড না থাকলেও চেকের মাধ্যমে অর্থ উত্তোলনের সুযোগ পাবে। যা জনাব আরিফের পক্ষে সম্ভব হয়েছিল। বোর্ড ব্যাংকে এ্যানি ব্রাঞ্জ ব্যাংকিং সেবা চালু না থাকলে জনাব তাহসিনের ব্যবসায়িক পণ্য ক্রয় অসম্ভব হয়ে পড়তো। কারণ ঐ ব্যাংকের কোনো কার্ডের ব্যবস্থা ছিল না। অতএব পরিশেষে বলা যায়, ব্যাংকের একটি সেবা আরিফের মতো ব্যবসায়ীদের কাজকে সহজ করে দেয়- উক্তিটি যথার্থ।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
বোর্ড ব্যাংকের সেবা ব্যবসায়ীদের কাজকে সহজ করে দেয়।- উক্তিটি বিশ্লেষ…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর