উদ্দীপকের 'P [গণিত] ব্যাংকটি রিয়াদ-কে কীভাবে সফলতার সাথে মুনাফা প্রদান করে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'P [গণিত] ব্যাংকটি একটি বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক তার ব্যবসায় হতে বিভিন্নভাবে আয় করে থাকে। যার ফলে রিয়াদে সফলতার সাথে মুনাফা প্রদান করে।বাণিজ্যিক ব্যাংক ব্যবসা প্রতিষ্ঠান ও ভোক্তাদের ঋণ প্রদান করে, সুদ গ্রহণ করে, যা আয়ের প্রধান উৎস। এছাড়াও বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করে, মুনাফা অর্জন করে। যেমন- শেয়ার, ঋণপত্র, সরকারি সিকিউরিটি ইত্যাদি লাভজনক খাতে বিনিয়োগ করে থাকে। বাণিজ্যিক ব্যাংক বৈদেশিক মুদ্রা বিনিময়, লকার ভাড়া ইত্যাদি থেকে আয় করে থাকে। বাণিজ্যিক প্রতিনিধি হিসেবে কাজ করে কমিশন আদায় করে থাকে।উদ্দীপকে সৌদি প্রবাসী রিয়াদ তার দেশে টাকা পাঠানোর জন্য 'P [গণিত] ব্যাংকে হিসাব খোলেন ও প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা প্রদানে, মেয়াদ শেষে তাকে মুনাফাসহ আসল ফেরত প্রদান করা হবে। বাণিজ্যিক ব্যাংক বিভিন্নভাবে আয় করে থাকে, বিধায় তাকে সফলতার সাথে মুনাফা প্রদান করতে সক্ষম।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
উদ্দীপকের 'P ব্যাংকটি রিয়াদ-কে কীভাবে সফলতার সাথে মুনাফা প্রদান কর…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর