জনাব হাফিজ এর কাতারের আমদানিকারকের প্রস্তাবটি গ্রহণ করার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: জনাব হাফিজ এর কাতারের আমদানিকারকের প্রস্তাবটি গ্রহণ করার কারণ হচ্ছে ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কার্য বা প্রত্যয়পত্রের মাধ্যমে অর্থ প্রদানের নিশ্চয়তা।আমদানি রপ্তানিতে বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়ীদের সহায়তা প্রদান করে। তিনি ব্যাংকে প্রত্যয়নপত্র ইস্যুর মাধ্যমে আমদানিকারক ও রপ্তানিকারকদের মধ্য ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করে। আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যাদি সম্পাদন ও উপদেশ প্রদান করা তার ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কাজ।সিলেটের বিখ্যাত ব্যবসায়ী জনাব হাফিজ। সম্প্রতি তিনি কাতারের একজন আমদানি কারকের নিকট হতে গার্মেন্টস পণ্য ক্রয়ের প্রস্তাব পেয়েছেন। ক্রেতা নতুন হওয়ায় তিনি সিদ্ধান্ত গ্রহণে অনিশ্চয়তায় ভুগছেন। এ সময় কাতারের ব্যাংক লেনদেন সংক্রান্ত নিশ্চয়তা দিলে, তিনি প্রস্তাব গ্রহণ করে। এক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক মধ্যস্থকারী হিসেবে LC বা প্রত্যয়পত্র ইস্যুর মাধ্যমে ব্যাংকটি জনাব হাফিজকে অর্থ প্রাপ্তির নিশ্চয়তা দেয়। এতে অর্থ সংক্রান্ত সমস্যাটি সমাধান হয়।অতএব বলা যায় যে, ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কার্যের মাধ্যমে বা প্রত্যয়পত্রের মাধ্যমে জনাব হাফিজ অর্থ প্রাপ্তির নিশ্চয়তা পায় ও প্রস্তাবটি গ্রহণ করেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব হাফিজ এর কাতারের আমদানিকারকের প্রস্তাবটি গ্রহণ করার কারণ বিশ্ল…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর