জনাব বিকাশ এর ব্যাংক হিসাবটির ধরন বিশ্লেষণ কর।
উত্তর: জনাব বিকাশ এর পরিচালিত হিসাবটি হচ্ছে স্থায়ী হিসাব। একটি নির্দিষ্ট সময় বা মেয়াদের জন্য যে হিসাব খোলা হয়, তাকে স্থায়ী হিসাব বলে। নির্দিষ্ট মেয়াদ শেষে গ্রাহককে সুদসহ আসল পরিশোধ করা হয়ে থাকে। এ হিসাবে ব্যাংক গ্রাহকদের উচ্চ হারে সুদ প্রদান করে থাকে।উদ্দীপকে জনাব বিকাশ পেনশন থেকে প্রাপ্ত কিছু টাকা একটি ব্যাংকে জমা রাখেন। যা থেকে প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ গ্রহণ করেন। তার এই হিসাবটি হচ্ছে স্থায়ী হিসাব। কারণ স্থায়ী হিসাব খুললে গ্রাহক প্রতিমাসে সুদ বা মুনাফা অংশ ব্যাংক থেকে সংগ্রহ করতে পারবেন। যেহেতু জনাব বিকাশ ব্যাংকে অর্থ জমা রাখা সাপেক্ষে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ মুনাফা গ্রহণ করে, তাই বলা যায় যে, তার পরিচালিত হিসাবের ধরনটি হচ্ছে স্থায়ী হিসাব।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব বিকাশ এর ব্যাংক হিসাবটির ধরন বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর