"সাবার প্রাপ্ত সেবাটি ইলেকট্রনিক্স ব্যাংকিং-এর ২৪ ঘণ্টা সেবা পাওয়ার একটি অনন্য দৃষ্টান্ত”- তুমি কি উক্তিটির সাথে একমত? যুক্তি দাও।
উত্তর: "সাবার প্রাপ্ত ATM সেবাটি ইলেকট্রনিক্স ব্যাংকিং-এর ২৪ ঘণ্টা সেবা পাওয়ার একটি অনন্য দৃষ্টান্ত" উক্তিটির সাথে আমি একমত। ATM (Automated Teller Machine) এক ধরনের ইলেকট্রনিক যন্ত্র। এর মাধ্যমে গ্রাহক ব্যাংকের কর্মচারীর উপস্থিতি ছাড়া প্রাথমিক কিছু লেনদেন করতে পারেন। যেমন: টাকা জমা ও উত্তোলন, হিসাবের বিবরণী জানা ইত্যাদি। দিন-রাত যেকোনো সময় এর মাধ্যমে নগদ টাকা উত্তোলন করা যায়। উদ্দীপকে সাবা বৃত্তির প্রাপ্ত টাকা স্কুল সঞ্চয়ী হিসাবে জমা রাখেন। তিনি লেনদেন করার জন্য ব্যাংকে যান না। একটি যন্ত্রের মাধ্যমে লেনদেন করেন। এর মাধ্যমে তিনি অফিস সময়ের বাইরে নগদ টাকা উত্তোলন করতে পারেন। এক্ষেত্রে সাবার ব্যবহৃত যন্ত্রের সাথে ATM এর বৈশিষ্ট্য মিলে যায়। ATM ইলেকট্রনিক ব্যাংকিং-এর একটি পণ্য।গ্রাহক ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে ATM থেকে টাকা উত্তোলন করতে পারেন। দিন-রাত ২৪ ঘণ্টা এ থেকে সেবা নেওয়া যায়। এক্ষেত্রে ব্যাংকের কোনো কর্মচারী উপস্থিতির প্রয়োজন হয় না। গ্রাহক নিজেই টাকা উত্তোলন করতে পারেন। তাই বলা যায়, সাবার প্রাপ্ত ATM সেবা ইলেকট্রনিকস ব্যাংকিং-এর ২৪ ঘণ্টা সেবা পাওয়ার একটি অনন্য দৃষ্টান্ত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
"সাবার প্রাপ্ত সেবাটি ইলেকট্রনিক্স ব্যাংকিং-এর ২৪ ঘণ্টা সেবা পাওয়ার…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর