ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে মি. শ্যামলের পদ্মা ব্যাংকে হিসাব খোলার যৌক্তিকতা মূল্যায়ন করো।
উত্তর: ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে মি. শ্যামল ব্যাংকের অবস্থান, তালিকাভুক্তির ধরন, বহুশাখা ইত্যাদি বিষয়গুলো নিয়ে চিন্তা-ভাবনা করেছেন, যা যৌক্তিক। ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহককে অনেকগুলো বিষয় বিবেচনা করতে হয়। আমানতকারী হিসাব খোলার পূর্বে তার বাসস্থান বা কর্মস্থল থেকে ব্যাংকের অবস্থান বিবেচনা করে। এছাড়াও ব্যাংক তালিকাভুক্ত হলে গ্রাহক লেনদেন অধিক নিরাপদ মনে করে। এর বাইরে উক্ত ব্যাংকের কর্মকর্তাদের দক্ষতা, সুনাম, শাখা, সেবার মান ইত্যাদি বিষয়গুলো পর্যালোচনা করে। উদ্দীপকে মি. শ্যামল একজন চাকরিজীবী। তিনি বেতন থেকে প্রতি মাসে কিছু টাকা সঞ্চয় করেন। তিনি সঞ্চয়কৃত টাকা নিরাপদে জমা রাখতে চান। তাই তিনি ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত নেন। এক্ষেত্রে তার নিকটস্থ তালিকাভুক্ত বহুশাখা বিশিষ্ট 'পদ্মা ব্যাংক' নির্বাচন করেন। মি. শ্যামলের মতো চাকরিজীবীরা ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে ব্যাংকের অবস্থান ভালোভাবে বিশ্লেষণ করেন। আবার, অতালিকাভুক্ত ব্যাংক অপেক্ষা তালিকাভুক্ত ব্যাংকে লেনদেন করা উত্তম। তাই তিনি ব্যাংক নির্বাচনে তালিকাভুক্ত ব্যাংক প্রাধান্য দেন। আবার, ব্যাংকের একাধিক শাখা থাকায় লেনদেন করা সহজ হয়। মি. শ্যামলও বহুশাখা সম্পন্ন ব্যাংক প্রাধান্য দেয়। তাই বলা যায়, মি. শ্যামলের ব্যাংকে হিসার খোলার বিবেচ্য বিষয়গুলো নিয়ে চিন্তা-ভাবনা করা যুক্তিযুক্ত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে মি. শ্যামলের পদ্মা ব্যাংকে হিসাব খোলার …
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর