'P [গণিত] ব্যাংক, জনাব রায়হানকে কী ধরনের ব্যাংকিং সুবিধা দিয়েছে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'P [গণিত] ব্যাংক জনাব রায়হানকে ইলেকট্রনিক ব্যাংকিং পণ্য ও সেবা ব্যবহারের সুবিধা দিয়েছে।ইলেকট্রনিক ব্যাংকিংয়ের সহায়তায় গ্রাহক অতিদ্রুত ব্যাংকিং লেনদেন সম্পাদন করতে পারে। এসএমএস ব্যাংকিং, এনিব্রাঞ্চ বা অনলাইন ব্যাংকিং, কল সেন্টার, এটিএম, ডেবিট ও ক্রেডিট কার্ড ইত্যাদি ইলেকট্রনিক ব্যাংকিং পণ্য ও সেবার অন্তর্ভুক্ত।উদ্দীপকে 'P [গণিত] ব্যাংক জনাব রায়হানকে ক্রেডিট কার্ড ব্যবহারের সুবিধা দিয়েছে। পাশাপাশি এসএমএস ব্যাংকিং ও এনিব্রাঞ্জ ব্যাংকিং সুবিধা দিয়েছে। প্রয়োজনে তিনি কল করে বিভিন্ন তথ্য জানতে পারেন যা কল সেন্টার, সেবা হিসেবে পরিচিত। এসব সেবা ইলেকট্রনিক ব্যাংকিং সেবার আওতাভুক্ত।জনাব রায়হান 'P [গণিত] ব্যাংকের ক্রেডিট কার্ড দ্বারা ২৪ ঘণ্টার যেকোনো সময় নির্দিষ্ট ঋণ সীমা পর্যন্ত এটিএম থেকে নগদ অর্থ উত্তোলন করতে পারবেন। প্রয়োজনে বাকিতে কেনাকাটা করতে পারবেন। এসএমএস ব্যাংকিংয়ের আওতায় মোবাইল এসএমএসের মাধ্যমে হিসাব স্থিতি, চেক বইয়ের জন্য অনুরোধ ইত্যাদি করতে পারবেন। এনি ব্রাঞ্চ ব্যাংকিং সেবার আওতায় 'P [গণিত] ব্যাংকের যেকোনো শাখায় ব্যাংকিং লেনদেন করতে পারবেন। এছাড়া কল সেন্টার সুবিধা গ্রহণ করে বাসায় বসে কিংবা যেকোনো স্থান থেকে তার হিসাবসংক্রান্ত তথ্য জানতে পারবেন এবং হিসাবসংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। তাই বলা যায়, 'P [গণিত] ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং পণ্য ও সেবা জনাব রায়হানের জীবনযাত্রাকে অনেক সহজ করেছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
'P ব্যাংক, জনাব রায়হানকে কী ধরনের ব্যাংকিং সুবিধা দিয়েছে? বিশ্লেষণ…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর