সুমন ও জুমন দুই ভাইয়ের ব্যাংক হিসাবের তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে সুমনের জন্য সঞ্চয়ী হিসাব এবং জুমনের জন্য চলতি হিসাব উপযোগী।সঞ্চয়ী হিসাবে যখন প্রয়োজন তখন অর্থ জমা দেওয়া যায় তবে সপ্তাহে দুই বার বা নিয়মানুযায়ী অর্থ উত্তোলন করা যায়। অন্যদিকে চলতি হিসাবে যতবার প্রয়োজন অর্থ জমা ও উত্তোলন করা যায়। ব্যবসায়ীরা এ ধরনের হিসাব খুলে থাকেন।উদ্দীপকে সুমন লেখাপড়ার পাশাপাশি পার্টটাইম চাকরি করেন। এজন্য তিনি সঞ্চয়ী হিসাব খুলবেন। জুমন একজন ব্যবসায়ী। প্রতিনিয়তই তাকে ব্যাংকের সাথে ব্যবসায়িক লেনদেন করতে হয়। ব্যবসায়ী হিসেবে তিনি চলতি হিসাবই খুলবেন।অব্যবসায়ী নির্দিষ্ট আয়ের জনগণ সঞ্চয়ের উদ্দেশ্যে সঞ্চয়ী হিসাব খুলে থাকে। এ হিসাবে যখন প্রয়োজন টাকা উত্তোলন করা যায় না বিধায় ব্যাংক স্বল্পহারে সুদ দিয়ে থাকে। তবে যেকোনো সময় অর্থ জমা দেওয়া যায় বিধায় গ্রাহকদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি পায়। অপরদিকে, ব্যবসায়ীরা চলতি হিসাব খুলে থাকে। তবে জমার বিপরীতে ব্যাংক কোনো সুদ দেয় না। এ হিসাবে অন্যতম সুবিধা হলো ব্যবসায়ীরা ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন করতে পারেন যা তাদের ব্যবসায়ে চলতি মূলধনের যোগান দেয়। এছাড়া দৈনিক একাধিকবার চেক ইস্যুর মাধ্যমে দেনা নিষ্পত্তি ও ব্যবসায়িক কার্যক্রম সম্পাদনে চলতি হিসাবই উত্তম। সুতরাং বলা যায়, সুমনের সঞ্চয়ী হিসাব এবং জুমনের চলতি হিসাবের মধ্যে তুলনামূলক পার্থক্য বিদ্যমান।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
সুমন ও জুমন দুই ভাইয়ের ব্যাংক হিসাবের তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর