জনাব শাহীন লোকমানের মধ্যে যে সঞ্চয়ের আগ্রহ সৃষ্টি করেছেন তা সবার ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: জনাব শাহীন লোকমানের মধ্যে যে সঞ্চয়ের আগ্রহ সৃষ্টি করেছে তা সবার ক্ষেত্রে যতটুকু প্রয়োজন তা উদ্দী পকের আলোকে বিশ্লেষণ করা হলো-জনাব শাহীন লোকমানের মধ্যে যে সঞ্চয়ের আগ্রহ সৃষ্টি করেছে তা হলো ডিপোজিট পেনশন স্কিম। এ হিসাবের মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়। এভাবে দীর্ঘমেয়াদে টাকা জমা করে এবং মেয়াদ শেষে এককালীন ভিত্তিতে সুদসহ সকল টাকা ফেরত দেয়া হয়। মুদ্রা ও বিনিয়োগকারীদের জন্য এটি একটি বিশেষ গুরুত্ব বহনকালী হিসাব হিসেবে পরিচিত। উদ্দীপকে বলা হয়েছে যে, লোকমান একজন স্বল্প বেতনের চাকরিজীবী। তিনি তার বন্ধুর পরামর্শে প্রতি মাসে ভবিষ্যতের কথা চিন্তা করে ৪০০ টাকা জমা রাখেন। ১০ বছর পর ১ লক্ষ টাকা পাবেন। তিনি ভাবছেন বন্ধুর পরামর্শে তার জীবন বদলে গিয়েছে। সবাইকে যদি এ পরামর্শ দেওয়া হতো তাহলে ব্যক্তি, সমাজ ও দেশ উপকৃত হতে পারতো। সাধারণত আমাদের দেশে যারা স্বল্প বেতনে চাকরিজীবী এবং যাদের আয় এবং ব্যয় প্রায় সমান হয়ে থাকে তাদের ক্ষেত্রে এ হিসাব খোলা খুবই গুরুত্বপূর্ণ। কেননা এ হিসাবের মাধ্যমে একজন গ্রাহক বা বিনিয়োগকারী এককালীনভাবে একটি বড় অংকের টাকা পাবে। যা দ্বারা তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনানুযায়ী যেকোনো কাজ সম্পাদন করতে পারবে। আবার একজন বিনিয়োগকারী যদি এ হিসাব খোলেন তবে তিনি যখন এককালীন টাকা পাবেন তখন তা দিয়ে তিনি ব্যবসায় সম্প্রসারিত করতে পারবেন এবং অধিক মুনাফা অর্জন করতে পারবেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব শাহীন লোকমানের মধ্যে যে সঞ্চয়ের আগ্রহ সৃষ্টি করেছেন তা সবার ক্…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর