শাহিন ব্যাংকের কোন কার্ড গ্রহণ করেছেন? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে শাহিন ব্যাংকের ডেবিট কার্ড গ্রহণ করেছেন।গ্রাহক যে ইলেকট্রনিক প্লাস্টিক কার্ডের মাধ্যমে ব্যাংক হিসাবে টাকা থাকা সাপেক্ষে নগদ টাকা ছাড়াই কেনাকাটা করতে পারে এবং এটিএম থেকে নগদ টাকা উত্তোলন করতে পারে তাকে ডেবিট কার্ড বলে। উদ্দীপকে শাহিন ও তুহিন দুই বন্ধু সম্প্রতি কুয়াকাটা বেড়াতে যায়।নিরাপত্তার কথা চিন্তা করে তারা দুজনেই নগদ টাকার পরিবর্তে ব্যাংক প্রদত্ত একটি কার্ড সাথে নেয়। শাহিনের হিসাবে টাকা শেষ হয়ে যাওয়ায় কার্ডটি আর ব্যবহার করতে পারেনি। ব্যাংক সাধারণত সঞ্চয়ী ও চলতি হিসাবের গ্রাহকদের তার হিসাবের বিপরীতে ডেবিট কার্ড ইস্যু করে থাকে। এই কার্ডের মাধ্যমে গ্রাহক ব্যাংকে টাকা থাকা সাপেক্ষে এটিএম মেশিন থেকে ২৪ ঘণ্টা যেকোনো সময় নগদ টাকা উত্তোলন করতে পারে এবং নগদ টাকা ছাড়াই কেনাকাটা করতে পারে। তবে এসব সুবিধা গ্রাহক তখনই ভোগ করতে পারবে যখন তার ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা থাকবে। উদ্দীপকে জনাব শাহিনের ব্যাংক হিসাবে টাকা শেষ হয়ে যাওয়ায় সে ডেবিট কার্ডের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে অর্থাৎ সে কার্ডটি আর ব্যবহার করতে পারেনি। তাই বলা যায়, শাহিন ব্যাংকের ডেবিট কার্ড গ্রহণ করেছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
শাহিন ব্যাংকের কোন কার্ড গ্রহণ করেছেন? বর্ণনা কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর