জনাব নাসিমের অনন্যা ব্যাংকে উক্ত হিসাবটি খোলার যুক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: জনাব নাসিম 'অনন্যা ব্যাংকে' স্থায়ী হিসাব খুলেছেন।যে হিসাব নির্দিষ্ট সময় বা মেয়াদের জন্য খোলা হয়, তাকে স্থায়ী হিসাব বলে। স্থায়ী হিসাবে একবারে অর্থ জমা রাখা হয়। নির্দিষ্ট সময় শেষে উক্ত টাকার সাথে সুদ প্রদান করে, মুনাফা-আসল প্রদান করা হয়। এ হিসাবে উচ্চহারে সুদ প্রদান করা হয় তবে মেয়াদ পূর্তির পূর্বে এ গ্রাহক তার টাকা উত্তোলন করতে পারে না। যদি বিশেষ প্রয়োজনে উত্তোলন করে, তাহলে কোনো সুদ পাবে না।উদ্দীপকে নাসিম তিনি অবসর গ্রহণ করার তার প্রতিষ্ঠান থেকে ২৫ লক্ষ টাকা পান। ছেলের বিদেশে উচ্চ শিক্ষার জন্য ২০ লক্ষ টাকা ৪ বছরের জন্য অনন্য ব্যাংকের একটি হিসাবে জমা রাখেন। তার এই হিসাবটি হচ্ছে স্থায়ী হিসাব। স্থায়ী হিসাবে এককালীন অর্থ জমা রেখে, মেয়াদ শেষে সুদ-আসল পাওয়া যায়। এ হিসাবে উচ্চ হারে সুদ প্রদান করে বিধায় তিনি মেয়াদ শেষে অধিক অর্থ পাবেন। তিনি হিসাবে যেহেতু গ্রাহক জমাকৃত অর্থ উত্তোলন করবে না, বিধায় ব্যাংক উক্ত অর্থ বিনিয়োগের সুযোগ পায় ও উচ্চহারে সুদ প্রদান করে।তাই বলা যায় যে, উচ্চহারে সুদ লাভের উদ্দেশ্য তিনি 'অনন্যা ব্যাংকে' স্থায়ী হিসাব খুলেছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব নাসিমের অনন্যা ব্যাংকে উক্ত হিসাবটি খোলার যুক্তিকতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর