কার্ড ব্যবহারের ক্ষেত্রে জামিলকে নাবিলের মত পরিস্থিতির সম্মুখীন না হওয়ার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: জামিল ক্রেডিট কার্ড ব্যবহার করে বিধায়, তাকে নাবিলের মতো বিরূপ অবস্থার সম্মুখীন হতে হয় না।ক্রেডিট কার্ড হচ্ছে একটি ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড। ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহক নগদ টাকা ছাড়াই কেনাকাটা করতে পারে। এ কার্ড ব্যবহারে ব্যাংকে হিসাব থাকার বাধ্যবাধকতা নেই। এটি এক প্রকার ব্যক্তিগত ঋণ। যা গ্রাহককে নির্দিষ্ট সময় শেষে পরিশোধ করতে হয়।উদ্দীপকে নাবিল ও জামিল দুই বন্ধু প্লাস্টিক কার্ড দ্বারা যাবতীয় ব্যয় নির্বাহ করেন। সম্প্রতি তারা সিলেটে বেড়াতে যান। সেখানে নাবিল একটি সুপার শপ হতে কেনাকাটার মূল্য তার কার্ডের মাধ্যমে পরিশোধ করতে ব্যর্থ হন। তখন অবস্থায় তার বন্ধু জামিল তার কার্ড দ্বারা মূল্য পরিশোধ করেন। ব্যাংক হিসাবে টাকা না থাকলেও জামিলকে এখন পরিস্থিতিতে পড়তে হয় না। যেহেতু টাকা না থাকলেও সে মূল্য পরিশোধ করতে পারে। তাই তার কার্ডটি হচ্ছে ক্রেডিট কার্ড। কেননা ক্রেডিট কার্ড ব্যবহার করে ঋণ নেওয়া যায়। যার ফলে গ্রাহক মূল্য পরিশোধ করতে পারে। এই ঋণ নেওয়ার জন্য গ্রাহককে নির্দিষ্ট সময়ে সুদসহ টাকা পরিশোধ করতে হয়। কার্ড ব্যবহারে ডেবিট কার্ড থেকে ক্রেডিট কার্ড উত্তম। কেননা এই কার্ড দ্বারা হিসাবে অর্থ না থাকলেও, মূল্য পরিশোধ করা যায়। তাই বলা যায়, জামিল ক্রেডিট কার্ড ব্যবহার করে বিধায়, তাকে নাবিলের মতো পরিস্থিতিতে পড়তে হয় না।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
কার্ড ব্যবহারের ক্ষেত্রে জামিলকে নাবিলের মত পরিস্থিতির সম্মুখীন না …
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর