জনাব নাসিম শৈলী ব্যাংকে কোন ধরনের হিসাব চালু করেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব নাসিম 'শৈলী' ব্যাংকে ডিপোজিট পেনশন স্কিম হিসাব চালু করেন।যে হিসাবে প্রতিমাসে নির্দিষ্ট সময়ের মধ্য নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিতে হয়, তাকে ডিপোজিট পেনশন স্কিম হিসাব বলে। ৩ হিসাবের মাধ্যমে আমানতকারী দীর্ঘমেয়াদে অর্থ জমা রাখে এবং মেয়াদ শেষে এককালীন সুদ/মুনাফাসহ আসল টাকা ফেরত প্রদান করা হয়। প্রতি মাসে যেকোনো অঙ্কের অর্থ জমা রাখা হয় ও মেয়াদ শেষে সুদসহ ফেরত দেওয়া হয়।উদ্দীপকে জনাব নাসিম তিনি ই-কমার্স ব্যবসায় শুরু করেন। এ ব্যবসায়ের আয় থেকে তিনি প্রতি মাসে ১৫ তারিখের মধ্যে টাকা জমা করার শর্তে ৫ বছর মেয়াদি শৈলী ব্যাংকে চালু করেন। তার এই হিসাবটি হচ্ছে ডিপোজিট পেনশন স্কিম হিসাব, যেখানে প্রতি মাসের নির্দিষ্ট সময়ে অর্থ জমা করা হয় ও মেয়াদ শেষে সুদসহ আসল ফেরত দেওয়া হয়। তাই বলা যায়, জনাব নাসিম শৈলী ব্যাংকে ডিপোজিট পেনশন স্কিম হিসাব চালু করেছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব নাসিম শৈলী ব্যাংকে কোন ধরনের হিসাব চালু করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর