জনাব হক 'F [গণিত] ব্যাংকে যে ধরনের হিসাব খুলেছেন তা 'G [গণিত] ব্যাংক অপেক্ষা অধিক সুবিধাজনক। বিশ্লেষণ কর।
উত্তর: "জনাব হক 'F [গণিত] ব্যাংকে যে ধরনের হিসাব খুলেছেন তা 'G [গণিত] ব্যাংক অপেক্ষা অধিক সুবিধাজনক।"- আমি এর সাথে একমত।একটি নির্দিষ্ট সময় বা মেয়াদের জন্য যে হিসাব খোলা হয় তাকে স্থায়ী হিসাব বলে। পক্ষান্তরে, যে হিসাবের মাধ্যমে সঞ্চয়ী হিসাব এবং জীবন বীমার সুবিধা পাওয়া যায় তাকে বিমা সঞ্চয়ী হিসাব বলে।উদ্দীপকে জনাব হক চাকরি থেকে অবসরের পর ১৫ লক্ষ টাকা পেলেন। তিনি ১০ লক্ষ টাকা দিয়ে ৫ বছরের জন্য 'G [গণিত] ব্যাংকে একটি হিসাব খোলেন। বাকি ৫ বছর টাকা 'F [গণিত] ব্যাংকে জমা রাখেন। 'F [গণিত] ব্যাংক হতে প্রাপ্ত সুদের কিছু অংশ প্রিমিয়াম হিসেবে বাদ দেওয়ার পর মোট অঙ্কের বিমা করা হয়।উদ্দীপকে G ব্যাংকের হিসাবটি মূলত একটি স্থায়ী হিসাব। কারণ নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য এ হিসাব খোলা হয়। পক্ষান্তরে, 'F [গণিত] ব্যাংকের হিসাবটি হলো বিমা সঞ্চয়ী হিসাব। এ হিসাবে আমানতকারীদের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখতে হয়। উক্ত জমা টাকার উপর প্রাপ্ত সুদের কিছু অংশ হতে প্রিমিয়াম বাদ দেওয়ার আমানতকারীর নামে মোট অঙ্কের বিমা করা হয় এবং গ্রাহক উক্ত বিমার সুবিধা ভোগ করে। কিন্তু G ব্যাংকের স্থায়ী হিসাবে এ ধরনের বিমার সুবিধা পাওয়া যায় না। এছাড়া 'F [গণিত] ব্যাংকে সঞ্চয়ী হিসাবের সুবিধা পাওয়া যায় বলে যেকোনো সময় টাকা উত্তোলনের সুযোগ থাকে। কিন্তু G ব্যাংকের স্থায়ী হিসাবের অর্থ মেয়াদ শেষ হওয়ার পূর্বে উত্তোলন করা যায় না। তাই বলা যায়, জনাব হক 'F [গণিত] ব্যাংকে যে ধরনের হিসাব খুলেছেন তা 'G [গণিত] ব্যাংক অপেক্ষা অধিক সুবিধাজনক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব হক 'F ব্যাংকে যে ধরনের হিসাব খুলেছেন তা 'G ব্যাংক অপেক্ষা অধ…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর