'X [গণিত] ব্যাংকের হিসাব ব্যবস্থায় আকরাম সাহেবের তুলনায় তার বন্ধু অধিক সুবিধা ভোগ করেন।- বিশ্লেষণ করো।
উত্তর: 'X [গণিত] ব্যাংকের হিসাব ব্যবস্থায় আকরাম সাহেবের তুলনায় তার বন্ধু অধিক সুবিধা ভোগ করেন।”- এ বিষয়ে আমি একমত।যে হিসাবের মাধ্যমে প্রতিদিন বা সপ্তাহে যতবার খুশি টাকা জমা রাখা যায় কিন্তু, সপ্তাহে দুইবার বা নিয়ম অনুযায়ী টাকা উত্তোলন করা যায় তাকে সঞ্চয়ী হিসাব বলে। পক্ষান্তরে, যে হিসাবের মাধ্যমে প্রতিদিন যতবার খুশি টাকা জমা ও উত্তোলন করা যায় তাকে চলতি হিসাব বলে।উদ্দীপকে, জনাব আকরাম হোসেন একজন ব্যবসায়ী। তার 'X [গণিত] ব্যাংকে একটি হিসাব আছে যেখান থেকে তিনি যতবার ইচ্ছা টাকা তুলতে পারেন না। অন্যদিকে তার বন্ধু ব্যাংক হিসাব থেকে যতবার খুশি টাকা তুলতে পারেন।উদ্দীপকে আকরাম সাহেবের ব্যাংক হিসাবের বৈশিষ্ট্য বিচারে তার হিসাবটি হলো সঞ্চয়ী হিসাব। এ হিসাবে তিনি প্রতিদিন বা সপ্তাহে যতবার খুশি টাকা জমা দিতে পারবেন তবে প্রতিদিন বা সপ্তাহে দুইবারের বেশি টাকা উত্তোলন করতে পারবেন না। পক্ষান্তরে তার বন্ধু ব্যাংক হিসাব থেকে যতবার খুশি টাকা তুলতে পারছেন। অর্থাৎ তার বন্ধু ব্যাংকে চলতি হিসাব খুলেছেন যা ব্যাবসায়ীদের জন্য উপযুক্ত হিসাব। জনাব আকরাম যদি তার বন্ধুর মতো চলতি হিসাব খুলতেন তবে তার ব্যবসায়ের জন্য যখন-তখন নগদ অর্থ উত্তোলন করতে পারতেন। এছাড়া তার বন্ধু চলতি হিসাবের বিপরীতে জমাতিরিক্ত ঋণের সুবিধা পাবেন যা ব্যবসায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু জনাব আকরাম তার সঞ্চয়ী হিসাবের বিপরীতে এ ধরনের সুবিধা পাবেন না। তাই, বলা যায়, 'X [গণিত] ব্যাংকের হিসাব ব্যবস্থায় আকরাম সাহেবের | তুলনায় তার বন্ধু অধিক সুবিধা ভোগ করেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
'X ব্যাংকের হিসাব ব্যবস্থায় আকরাম সাহেবের তুলনায় তার বন্ধু অধিক সু…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর