ব্যাংক ব্যবসায় জনাব মতিনের মতো ব্যবসায়ীদের কাজ সহজ করে- বিশ্লেষণ করো।
উত্তর: ব্যাংক ব্যবসায় জনাব মতিন সাহেবের মতো ব্যবসায়ীদের কাজ অনেক সহজ করে দেয়”- উক্তিটি যথার্থ।মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত হলেও ব্যাংক আমানত গ্রহণ, ঋণদান, অর্থ স্থানান্তর, বিনিময়ের মাধ্যম সৃষ্টি, আমদানি রপ্তানিতে সহায়তা, অর্থের নিরাপত্তা প্রদান ইত্যাদি কাজ সম্পাদন করে ব্যাংক সমাজে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। উদ্দীপকের উল্লিখিত জনাব মতিন ব্যবসায়ী হিসাবে নিজ এবং অর্থের নিরাপত্তার স্বার্থে ব্যাংকে হিসাব খোলার কথা ভাবছেন।উদ্দীপকে জনাব মতিনের ব্যবসায়ের সহায়তার জন্য ব্যাংক বিভিন্ন সুযোগ-সুবিধা রেখেছে। এর মধ্যে অন্যতম হলো চলতি হিসাব। এ হিসাবের মাধ্যমে তিনি সহজে অর্থ জমা, উত্তোলন এবং স্থানান্তর করতে পারবেন। ফলশ্রুতিতে তিনি নিরাপদে তাকে বড় অঙ্কের টাকা বহন করতে হবে না। এছাড়া ব্যাংক সৃষ্ট বিনিময়ের মাধ্যমে চেক, ব্যাংক ড্রাফট ইত্যাদি ব্যবহার করে ব্যাংক বড় অঙ্কের লেনদেন করতে পারবেন।জনাব মতিনের মতো ব্যবসায়ীদের কাজ ব্যাংক অনেক সহজ করে দেয়। কারণ ব্যবসায়ীরা ব্যাংক হিসাব খুলে নানাবিধ ব্যাংকিং সেবা পেতে পারে। বর্তমানে প্রায় সব ব্যাংকই গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবা দিয়ে আর্থিক লেনদেন সম্পাদনকে অনেক সহজ ও দ্রুত করছে। জনাব মতিনের মতো ব্যবসায়ীরা খুব সহজে ও স্বল্প সময়ে অনলাইন ব্যাংকিংয়ের সহায়তায় দেনা-পাওনা নিষ্পত্তি করতে পারছে। গ্রাহকরা ব্যাংকে প্রত্যয়পত্র খুলে সহজে আমদানি-রপ্তানি বাণিজ্য সম্পাদন করতে পারছে। অতএব পরিশেষে বলা যায়, ব্যাংক ব্যবসায় জনাব মতিনের মতো ব্যবসায়ীদের কাজ অনেক সহজ করে দেয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
ব্যাংক ব্যবসায় জনাব মতিনের মতো ব্যবসায়ীদের কাজ সহজ করে- বিশ্লেষণ করো।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর