'X [গণিত] ব্যাংকের কার্ড ব্যবস্থার প্রচলন করায় আকরাম সাহেবের ন্যায় গ্রাহকগণ কীভাবে উপকৃত হবেন? বর্ণনা করো।
উত্তর: 'X [গণিত] ব্যাংক কার্ড ব্যবস্থার প্রচলন করায় আকরাম সাহেবের ন্যায় গ্রাহকগণ তাদের ব্যবসায়ের জন্য ২৪ ঘণ্টা যেকোনো সময় অর্থ উত্তোলন ও বাকীতে কেনাকাটার সুযোগ পাবেন।ব্যাংক কর্তৃক ইস্যুকৃত দুটি ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড হলো 'ডেবিট কার্ড' ও 'ক্রেডিট কার্ড'। ডেবিট কার্ডের মাধ্যমে হিসাবে টাকা থাকা সাপেক্ষে গ্রাহক যেকোনো সময় এটিএম মেশিন থেকে টাকা উত্তোলন এবং নগদ টাকা ছাড়াই কেনাকাটা করতে পারে। তবে হিসাবে টাকা জমা না থাকলেও ক্রেডিট কর্ডের মাধ্যমে বাকীতে মালামাল ক্রয় করার সুযোগ থাকে।উদ্দীপকে জনাব আকরাম হোসেন একজন ব্যবসায়ী। 'X [গণিত] ব্যাংকে তার একটি হিসাব আছে যা থেকে তিনি যতবার ইচ্ছে টাকা তুলতে পারেন না। এ অবস্থায় তিনি মাঝে মাঝে বেশ সমস্যায় পড়েন। সম্প্রতি ঐ ব্যাংক বিভিন্ন কার্ডের ব্যবস্থা করেন অর্থাৎ ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের ব্যবস্থা করেন। জনাব আকরামের হিসাবের বৈশিষ্ট্যের ভিত্তিতে বলা যায় তার উক্ত ব্যাংকে সঞ্চয়ী হিসাব রয়েছে। এ ধরনের হিসাবের বিপরীতে ব্যাংক ডেবিট কার্ড ইস্যু করে থাকে যার মাধ্যমে আকরাম সাহেবের মতে ব্যবসায়ীরা যেকোনো সময় তাদের ব্যবসায়ের প্রয়োজনে এটিএম থেকে নগদ টাকা উত্তোলন ও কেনাকাটা করতে পারবেন। এতে তাদের ব্যাংকে গিয়ে লাইন ধরতে হবে না তাই সময় সাশ্রয় হবে। এছাড়া, তাদের নগদ অর্থ বহনের কোনো ঝুঁকি থাকবে না। ডেবিট কার্ড ছাড়াও যেকোনো গ্রাহক বা ব্যবসায়ী ব্যাংকের ক্রেডিট কার্ড সেবাটি গ্রহণ করতে পারে। এক্ষেত্রে ব্যাংকে হিসাব থাকা বাধ্যতামূলক নয়। এটি মূলত এক ধরনের ব্যক্তিগত ঋণ। ব্যাংক গ্রাহককে এই কার্ডের মাধ্যমে নির্দিষ্ট সীমা পর্যন্ত ঋণ দেয় যা নির্দিষ্ট সময়ান্তে সুদসহ ফেরত দিতে হয়। তাই, এ ধরনের কার্ডের মাধ্যমে জনাব আকরামের মতো ব্যাবসায়ীরা জমাতিরিক্ত ঋণের সুবিধা পাবে। তাই বলা যায়, 'X [গণিত] ব্যাংক ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড ব্যবস্থার প্রচলন করায় জনাব আকরামের মতো ব্যবসায়ীগণ উপরিউক্ত উপায়ে উপকৃত হবেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
'X ব্যাংকের কার্ড ব্যবস্থার প্রচলন করায় আকরাম সাহেবের ন্যায় গ্রাহক…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর