মিসেস সুমির ব্যবহৃত কার্ড হলো ডেবিট কার্ড এবং তার স্বামীর ব্যবহৃত কার্ড হলো ক্রেডিট কার্ড।
ডেবিট কার্ডের মাধ্যমে গ্রাহক যেকোনো সময় ATM থেকে টাকা উত্তোলন ও জমা করতে পারে। প্রয়োজনে এ কার্ডের মাধ্যমে নগদ টাকা ছাড়াও কেনাকাটা করা যায়। তবে ব্যাংক হিসাবে টাকা থাকা সাপেক্ষে এ কার্ড ব্যবহার করা যায়। অন্যদিকে, ক্রেডিট কার্ডের মাধ্যমে উক্ত সেবাগুলো ব্যাংক হিসাবে টাকা না থাকলেও গ্রহণ করা যায়।
উদ্দীপকে ব্যাংক মিসেস সুমিকে একটি ইলেকট্রনিক কার্ড সরবরাহ করে। তিনি ঢাকার একটি আধুনিক শপিং মলে কেনাকাটা করেন। কেনাকাটার পর তিনি উক্ত কার্ডের মাধ্যমে বিল পরিশোধে ব্যর্থ হন। এমতাবস্থায় তার স্বামীর কার্ডটি দিয়ে বিল পরিশোধ করেন।
মিসেস সুমির স্বামীর ব্যবহৃত কার্ডটি ক্রেডিট কার্ড এবং তার কার্ডটি হলো ডেবিট কার্ড। দুটি কার্ডই ব্যাংক প্রদত্ত ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড হলেও এদের মধ্যে পার্থক্য রয়েছে। মিসেস সুমি তার স্বামীর কার্ডের মাধ্যমে ব্যাংক হিসাবে অর্থ না থাকলেও কেনাকাটা কিংবা সব ধরনের লেনদেন করতে পারবেন। অন্যদিকে, তার কার্ডটি দ্বারা লেনদেন করতে হলে অবশ্যই ব্যাংক হিসাবে পর্যাপ্ত পরিমাণে অর্থ থাকতে হবে। আবার, তার কার্ড ব্যবহার করার জন্য ব্যাংক হিসাব থাকা বাধ্যতামূলক। অন্যদিকে, তার স্বামীর কার্ড ব্যবহার করার জন্য ব্যাংক হিসাবের বাধ্যবাধকতা নেই। তাই বলা যায়, দুটি কার্ড একই মনে হলেও বৈশিষ্ট্যগত দিক থেকে তুলনামূলক পার্থক্য রয়েছে।