শাহিনের গ্রহণকৃত কার্ডের চেয়ে তুহিনের ক্রেডিট কার্ডে সুবিধা বেশি থাকলেও কার্ডটি ব্যয়বহুল- উক্তিটি যথার্থ।ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড হলো ব্যাংক কর্তৃক প্রদত্ত ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড যা দ্বারা নগদ টাকা ছাড়াই গ্রাহক লেনদেন ও কেনাকাটা করতে পারে। ব্যাংক হিসাবে টাকা থাকা সাপেক্ষে ডেবিট কার্ড ব্যবহার করা যায়। তবে ক্রেডিট কার্ড ব্যবহারে ব্যাংকে হিসাব থাকার বাধ্যবাধকতা নেই।উদ্দীপকে শাহিন ও তুহিন দুই বন্ধু কুয়াকাটা বেড়াতে যায়। তারা দুজনেই অর্থের নিরাপত্তার কথা চিন্তা করে ব্যাংক প্রদত্ত একটি কার্ড সাথে নেয়। শাহিনের হিসাবে টাকা শেষ হয়ে যাওয়ায় কার্ডটি আর ব্যবহার করতে পারেনি। অন্যদিকে টাকা শেষ হলেও তুহিনকে এ ধরনের সমস্যায় পড়তে হয়নি।উদ্দীপকে শাহিনের কার্ডটি ডেবিট কার্ড এবং তুহিনের কার্ডটি ক্রেডিট কার্ডকে নির্দেশ করে। ডেবিট কার্ডের সুবিধা গ্রাহক তখনই ভোগ করতে পারবে যখন তার ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা থাকবে। এক্ষেত্রে জমার অতিরিক্ত কোনো ঋণের সুবিধা পাওয়া যায় না। অন্যদিকে ক্রেডিট কার্ডের জমাতিরিক্ত ঋণের সুবিধা পাওয়া যায় অর্থাৎ ২৪ ঘণ্টা যেকোনো সময় গ্রাহক এ কার্ডের মাধ্যমে নগদ টাকা উত্তোলন ও কেনাকাটা করতে পারেন। তাই উদ্দীপকের শাহিনের কার্ডের (ডেবিট কার্ড) চেয়ে তুহিনের কার্ডের (ক্রেডিট কার্ড) সুবিধা বেশি। তবে তুহিনের কার্ডটি শাহিনের কার্ডের থেকে ব্যয়বহুল। কারণ, ব্যাংক গ্রাহককে ক্রেডিট কার্ডের মাধ্যমে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ঋণ দেয়। এটি মূলত এক ধরনের ব্যক্তিগত ঋণ। নির্দিষ্ট সময় পর গ্রাহককে এই ঋণের অর্থ সুদসহ ফেরত দিতে হয়। তাই, এই কার্ড ব্যবহার অপেক্ষাকৃত ব্যয়বহুল।