বিল বাট্টাকরণের মাধ্যমে ব্যাংক কীভাবে আয় করে? ব্যাখ্যা কর।
উত্তর: মেয়াদপূর্ণ হওয়ার পূর্বে বিনিময় বিলের সমমূল্য হতে কিছু কমমূল্য নিয়ে ব্যাংক থেকে কোম্পানীরা বাট্টাকরণের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক অর্থ আয় করে। বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়ীদের বিনিময় বিল মেয়াদপূর্তির পূর্বে বাট্টায় ভাঙানোর সুযোগ প্রদান করে থাকে এবং এরূপ বাট্টাকরণের মাধ্যমে ব্যাংক কমিশন পেয়ে থাকে। কারণ বাট্টাকৃত বিনিময় বিলখানির মেয়াদ পূর্ণ হলে বাণিজ্যিক ব্যাংক তা সংশ্লিষ্ট স্বীকৃতিকারীর নিকট উপস্থাপন করে তার সম্পূর্ণ মূল্য আদায় করে। বিনিময় বিল বাট্টাকরণ বাণিজ্যিক ব্যাংকের আয়ের একটি অন্যতম উৎস। এভাবে বিনিময় বিল বাট্টা করে ব্যাংক আয় করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
বিল বাট্টাকরণের মাধ্যমে ব্যাংক কীভাবে আয় করে? ব্যাখ্যা কর।
উত্তর