ব্যাংকিং কার্যক্রমে আর্থিক সচ্ছলতা কেন প্রয়োজন? ব্যাখ্যা কর।
উত্তর: সুষ্ঠুভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক সচ্ছলতার প্রয়োজন হয়। ব্যাংকিং ব্যবসায় একটি ঝুঁকিবহুল ব্যবসায়। অন্যের অর্থ নিয়ে ব্যবসায় করার কারণে ব্যাংকিং প্রতিষ্ঠানকে ঝুঁকি এড়ানোর জন্য বেশকিছু মৌলিক নীতি মেনে চলতে হয়। তার মধ্যে অন্যতম হলো সচ্ছলতার নীতি। ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আর্থিক সচ্ছলতা প্রয়োজন। কারণ আর্থিক সচ্ছলতার অভাবে ব্যাংক তার দৈনন্দিন কার্যক্রম চালাতে ব্যর্থ হলে দেউলিয়া হয়ে যেতে পারে। এজন্যই ব্যাংকের আর্থিক সচ্ছলতা থাকা একান্ত প্রয়োজন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
ব্যাংকিং কার্যক্রমে আর্থিক সচ্ছলতা কেন প্রয়োজন? ব্যাখ্যা কর।
উত্তর