উদ্দীপকে মিসেস সানজিদার জন্য ব্যাংকের স্থায়ী হিসাবে টাকা জমা রাখা যুক্তিযুক্ত।একটি নির্দিষ্ট মেয়াদ বা সময়ের জন্য যে হিসাব খোলা হয় তাকে স্থায়ী হিসাব (Fixed Deposit) বলে। এ হিসাবে সাধারণত এক মাস, তিন মাস, ছয় মাস, ১ বছর, ২ বছর, ৩ বছর, ৪ বছর ইত্যাদি মেয়াদের জন্য টাকা জামা রাখা হয়। এ হিসাবে ব্যাংক উচ্চহারে সুদ প্রদান করে।উদ্দীপকে মিসেস সানজিদা একজন চাকরিজীবী। তিনি প্রতিমাসে তার বেতন থেকে কিছু টাকা ৪ বছরের জন্য একটি ডিপোজিট পেনশন স্কিম হিসাবে জমা রাখছেন। ৪ বছর পর তিনি তার ব্যাংক হিসাবে লাভসহ জমানো টাকা একত্রে অন্য একটি ব্যাংক হিসাবে এককালীন দীর্ঘমেয়াদের জন্য রাখার চিন্তা করেছেন। তাই তিনি ব্যাংকের সাথে যোগাযোগ করে একটি অধিক লাভজনক ব্যাংক হিসাবে জমা রাখার সিদ্ধান্ত নেন।
মিসেস সানজিদা সেহেতু দীর্ঘমেয়াদের জন্য টাকা জমা রাখতে চাচ্ছেন এবং তিনি উচ্চহারে লাভ প্রত্যাশা করছেন তার জন্য ব্যাংকের স্থায়ী হিসাব খোলা উপযুক্ত হবে। কেননা এ হিসাবে দীর্ঘমেয়াদের জন্য টাকা জমা রেখে উচ্চহারে সুদ প্রদান করা হয়। তাই বলা যায়, মিসেস সানজিদার জন্য স্থায়ী ব্যাংক হিসাবে টাকা জমা রাখা যুক্তিযুক্ত হবে।