"মুনাফা না থাকলেও নবাবপুর শাখার হিসাবটি জনাব মালেকের জন্য বেশি উপযোগী”- বিশ্লেষণ কর।
উত্তর: "মুনাফা না পেলেও নবাবপুর শাখার চলতি হিসাবটি জনাব মালেকের জন্য বেশি উপযোগী"- এর সাথে আমি একমত।যে হিসাব খুলে গ্রাহক যতবার খুশি টাকা জমা ও উত্তোলন করতে পারে তাকে চলতি হিসাব বলে। ব্যবসায়ীদের জন্য এ হিসাব অধিক উপযোগী।উদ্দীপকে জনাব মালেক একজন ব্যবসায়ী। বাবুবাজার ও নবাবপুর শাখায় তার আলাদা দুটি হিসাব রয়েছে। তবে নবাবপুর শাখার হিসাবে লক্ষণীয় যে, তিনি অর্থ জমা ও উত্তোলন করেছেন তবে কোনো সুদ পাননি। এছাড়া তিনি ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন করেছেন। এ ধরনের বৈশিষ্ট্য চলতি হিসাবে লক্ষণীয়। তাই বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, নবাবপুর শাখায় জনাব মালেকের হিসাবটি হলো চলতি হিসাব।ব্যবসায়ী হিসেবে জনাব মালেকের নবাবপুর শাখায় চলতি হিসাবটি অধিক উপযোগী। কারণ এ হিসাবে তিনি যতবার প্রয়োজন টাকা জমা ও উত্তোলনের সুযোগ পাবেন। পাওনাদারদের দৈনিক একাধিকবার বড় অঙ্কের চেক ইস্যু করতে পারবেন। ব্যবসায়ের চলতি মূলধনের সংকট নিরসনে ব্যাংক জমাতিরিক্ত ঋণ নিতে পারবেন। কিন্তু বাবুবাজার শাখার সঞ্চয়ী হিসাব থেকে তিনি এসব সুবিধা পাবেন না। তাই বলা যায়, মুনাফা না পেলেও ব্যবসায়ী হিসেবে জনাব মালেকের জন্য নবাবপুর শাখার হিসাবটি অধিক উপযোগী।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
"মুনাফা না থাকলেও নবাবপুর শাখার হিসাবটি জনাব মালেকের জন্য বেশি উপযো…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর