জনাব মালেক বাবুবাজার শাখায় কোন হিসাব খুলেছেন? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে জনাব মালেক বাবুবাজার শাখায় সঞ্চয়ী হিসাব খুলেছেন।যে হিসাবে যতবার খুশি টাকা জমা রাখা যায় কিন্তু সপ্তাহে শুধু দুইবার বা নিয়ম অনুযায়ী টাকা উত্তোলন করা যায় তাকে সঞ্চয়ী হিসাব বলে। এ হিসাবে ব্যাংক স্বল্প হারে সুদ দিয়ে থাকে।উদ্দীপকে জনাব মালেক বাবুবাজার শাখায় এমন একটি হিসাব পরিচালনা করছেন যে হিসাবে জমা রয়েছে ২,০০,০০০ টাকা। কিন্তু হিসাব বিবরণী বিশ্লেষণে দেখা যাচ্ছে জমার পরিমাণ ২,০০,০০০ টাকা হলেও মুনাফা পাওয়া গেছে ১৩,০০০ টাকা এবং হিসাব হতে তার উত্তোলনের পরিমাণ ৭০,০০০ টাকা। সাধারণত ব্যাংকের সঞ্চয়ী হিসাবে গ্রাহক যেকোনো সময় অর্থ সঞ্চয়ের সুযোগ পেলেও ব্যাংকের নিয়মানুযায়ী অর্থ উত্তোলনে করতে পারে। তাই সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে ব্যাংক সীমিত মুনাফা দিয়ে থাকে। উদ্দীপকে জনাব মালেকের হিসাবের ক্ষেত্রে সেসব বৈশিষ্ট্য লক্ষণীয়। তাই বৈশিষ্ট্য বিবেচনায়। বলা যায়, জনাব মালেকের বাবুবাজার শাখার হিসাবটি একটি সঞ্চয়ী হিসাব।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব মালেক বাবুবাজার শাখায় কোন হিসাব খুলেছেন? বর্ণনা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর