জনাব রায় ও নয়নের ব্যবহৃত কার্ড দুটির তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জনাব রায়ের ব্যবহৃত কার্ডটি হলো ক্রেডিট কার্ড এবং তার ছেলে নয়নের ব্যবহৃত কার্ডটি হলো ডেবিট কার্ড।ডেবিট ও ক্রেডিট কার্ড উভয়ই ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড। উভয় কার্ড দ্বারা এটিএম থেকে নগদ টাকা উত্তোলন ও কেনাকাটা করা যায়। তবে ক্রেডিট কার্ডে ঋণ সুবিধা আছে, যা ডেবিট কার্ডে নেই।উদ্দীপকে জনাব রায় তার ছেলেকে টাকা পাঠালে ছেলে একটি কার্ডের মাধ্যমে এটিএম থেকে টাকা উত্তোলন করেন। ব্যাংকে জমা টাকা উত্তোলনে ব্যবহৃত তার কার্ডটি হলো ডেবিট কার্ড। অপরদিকে, জনাব রায় তার হিসাবে টাকা না থাকলেও যে বিশেষ কার্ডের মাধ্যমে হাসপাতালের বিল পরিশোধ করেন সে কার্ডটি হলো ক্রেডিট কার্ড।ডেবিট কার্ড গ্রহণে ব্যাংক হিসাব থাকতে হয়। অপরদিকে, ক্রেডিট কার্ড গ্রহণে ব্যাংক হিসাব থাকার বাধ্যবাধকতা নেই। ব্যাংক হিসাবে টাকা জমা থাকাসাপেক্ষে ডেবিট কার্ড দ্বারা লেনদেন করা যায়। অপরদিকে, ব্যাংক হিসাবে টাকা জমা না থাকলেও ক্রেডিট কার্ড দ্বারা লেনদেন করা যায়। ক্রেডিট কার্ড এক ধরনের ব্যক্তিগত ঋণ, যা গ্রাহককে নির্দিষ্ট সময়ান্তে সুদসহ পরিশোধ করতে হয়। অপরদিকে, ডেবিট কার্ডে কোনো ঋণ সুবিধা নেই। তাই বলা যায়, জনাব রায়ের ক্রেডিট কার্ড ও তার ছেলে নয়নের ব্যবহৃত ডেবিট কার্ডের মধ্যে পার্থক্য বিদ্যমান।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব রায় ও নয়নের ব্যবহৃত কার্ড দুটির তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর