জনাব আসাদের 'নীলাচল' ব্যাংকে কোন ধরনের হিসাব রয়েছে? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আসাদের 'নীলাচল' ব্যাংকে সঞ্চয়ী হিসাব রয়েছে।যে হিসাবের মাধ্যমে প্রতিদিন বা সপ্তাহে যতবার প্রয়োজন অর্থ জমা করা যায় কিন্তু সপ্তাহে শুধু দুইবার বা নিয়মানুযায়ী অর্থ উত্তোলন করা যায় তাকে সঞ্চয়ী হিসাব বলে। চাকরিজীবীরা সাধারণত এ ধরনের হিসাব খুলে থাকে।উদ্দীপকে জনাব আসাদ একজন ব্যবসায়ী। তার 'নীলাচল' ব্যাংকে একটি হিসাব রয়েছে। উক্ত হিসাব থেকে তিনি সপ্তাহে দুইবারের বেশি টাকা উত্তোলন করতে পারেন না। মূলত সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে এ ধরনের নিয়ম তথা সপ্তাহে দু'বারের অধিক অর্থ উত্তোলনে বাধ্যবাধকতা রয়েছে। তাই বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, 'নীলাচল' ব্যাংকে জনাব আসাদের সঞ্চয়ী হিসাব রয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব আসাদের 'নীলাচল' ব্যাংকে কোন ধরনের হিসাব রয়েছে? বর্ণনা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর