ফাহাদের কেনাকাটায় মূল্য পরিশোধে ব্যর্থ হওয়ার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ফাহাদের ব্যবহৃত ডেবিট কার্ডটিতে ঋণ সুবিধা নেই বিধায় তার কার্ডটি দ্বারা কেনাকাটায় মূল্য পরিশোধে ব্যর্থ হন।ব্যাংক হিসাবের বিপরীতে ব্যাংক গ্রাহককে ডেবিট কার্ড ইস্যু করে থাকে। এ কার্ড দ্বারা গ্রাহক এটিএম থেকে নগদ টাকা উত্তোলন ও কেনাকাটা করার সুযোগ পায়।উদ্দীপকে দুই বন্ধু ফাহাদ ও রাহাত প্লাস্টিক কার্ড দ্বারা যাবতীয় ব্যয় নির্বাহ করেন। সম্প্রতি ফাহাদ একটি সুপার শপ থেকে কেনাকাটা করেন। তার ব্যাংক হিসাবে টাকা না থাকায় তার কার্ড দ্বারা মূল্য পরিশোধে ব্যর্থ হন। কারণ তার কার্ডটি ছিল ডেবিট কার্ড। ব্যাংক হিসাবে জমার বিপরীতে কেবল এ কার্ড ব্যবহার করা যায়।ফাহাদের কার্ডটি ডেবিট কার্ড। এ কার্ডে কোনো ধরনের ঋণ সুবিধা থাকে না। তাই তার ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ জমা না থাকায় তিনি কেনাকাটার মূল্য পরিশোধে ব্যর্থ হন। কারণ ডেবিট কার্ড ব্যবহারের শর্তই হলো ব্যাংক হিসাবে টাকা থাকাসাপেক্ষে লেনদেন করতে পারবেন। অন্যথায় এ কার্ড ব্যবহারে কোনো সুবিধা পাবেন না।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
ফাহাদের কেনাকাটায় মূল্য পরিশোধে ব্যর্থ হওয়ার কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর