জনাব রায়ের ব্যাংক হিসাবটির ধরন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব রায়ের ব্যাংক হিসাবটি হলো চলতি হিসাব।যে হিসাব খুলে গ্রাহক দৈনিক যতবার প্রয়োজন অর্থ জমা ও উত্তোলন করতে পারে তাকে চলতি হিসাব বলে। এ হিসাবে ব্যাংক কোনো সুদ প্রদান করে না। ব্যবসায়ীদের জন্য চলতি হিসাব অধিক উপযোগী।উদ্দীপকে জনাব রায় একজন ব্যবসায়ী। তিনি 'MN [গণিত] ব্যাংকের সাথে একটি হিসাবের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন করেন। সাধারণত ব্যবসায়ীরা ব্যাংকে চলতি হিসাব খুলে থাকেন। কেননা তাদের দৈনন্দিন একাধিক ও বড় অঙ্কের চেক আদান-প্রদান করতে হয়, যা চলতি হিসাব ভিন্ন অন্য হিসাব দ্বারা সম্ভব নয়। এছাড়া চলতি মূলধনের সংকট নিরসনে ব্যাংক জমাতিরিক্ত ঋণ সুবিধা কেবল চলতি হিসাবে পাওয়া যায়। তবে এ হিসাবে জমার বিপরীতে কোনো সুদ প্রদান করা হয় না। তাই বলা যায়, ব্যবসায়ী হিসেবে জনাব রায়ের ব্যাংক হিসাবটি হলো চলতি হিসাব।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব রায়ের ব্যাংক হিসাবটির ধরন ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর