ডিপিএস (DPS) কী? ব্যাখ্যা কর।
উত্তর: যে হিসাবের মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়, তাকে ডিপোজিট স্কিম পেনশন বা (DPS) বলে। এভাবে দীর্ঘমেয়াদে জমাকৃত অর্থ মেয়াদ শেষে এককালীন সুদসহ ফেরত দেওয়া হয়। যেমন- প্রতিমাসে ১০০, ২০০ বা ৫০০ টাকা থেকে যেকোনো অঙ্কের সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে এ হিসাবে জমা হতে পারে। পরবর্তীতে একটি নির্দিষ্ট মেয়াদান্তে সুদসহ জমাকারীকে ফেরত দেওয়া হয়। মুদ্রা বিনিয়োগকারীদের জন্য এটি বিশেষ গুরুত্ব বহন করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
ডিপিএস (DPS) কী? ব্যাখ্যা কর।
উত্তর