জনাব হাসনাতের ব্যাংক হিসাবটি কোন ধরনের? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে জনাব হাসনাতের ব্যাংক হিসাবটি হলো সঞ্চয়ী হিসাক।যে হিসাবের মাধ্যমে প্রতিদিন বা সপ্তাহে যতবার প্রয়োজন অর্থ জমা করা যায় কিন্তু সপ্তাহে শুধু দুইবার বা নিয়মানুযায়ী অর্থ উত্তোলন করা যায় তাকে সঞ্চয়ী হিসাব বলে। চাকরিজীবীরা সাধারণত এ ধরনের হিসাব খুলে থাকে।উদ্দীপকে জনাব হাসনাত একজন চাকরিজীবী। তিনি তার প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত বেতন ব্যাংক হিসাবের মাধ্যমে সংগ্রহ করবেন। তাই তিনি স্থানীয় 'রিজিক' ব্যাংকে একটি হিসাব খুলেন। উক্ত হিসাবে জমাকৃত অর্থের ওপর ব্যাংক তাকে নির্দিষ্ট হারে সুদ দেবে। এছাড়া 'রিজিক' ব্যাংক তাকে একটি চেক বই ও প্লাস্টিক কার্ড দেয়। উক্ত চেক বই কিংবা কার্ডটি দ্বারা তিনি ব্যাংকে জমাকৃত অর্থ উত্তোলন করতে পারবেন। এ ধরনের বৈশিষ্ট্যসম্পন্ন হিসাব হলো সঞ্চয়ী হিসাব। তাই বলা যায়, জনাব হাসনাতের ব্যাংক হিসাবটি হলো সঞ্চয়ী হিসাব।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব হাসনাতের ব্যাংক হিসাবটি কোন ধরনের? বর্ণনা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর