উদ্দীপকের জনাব সোহাগের ব্যবহৃত কার্ডটি হচ্ছে ক্রেডিট কার্ড।এটা একধরনের ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড, যা ব্যাংক তার গ্রাহকের জন্য ইস্যু করে থাকে। এই কার্ডের মাধ্যমে নগদ টাকা ছাড়াই গ্রাহক কেনাকাটা করতে পারে এবং প্রয়োজনে এটিএম মেশিন থেকে নগদ টাকা উত্তোলন করতে পারে। হিসাবে জমা না থাকলেও ক্রেডিট কার্ডের মাধ্যমে বাকিতে মালামাল ক্রয় করার সুযোগ থাকে।উদ্দীপকে সোহাগ উদ্বৃত্ত অর্থ ব্যাংক হিসাবে জমা রাখেন। একটি সুপারশপে কেনাকাটা শেষে তিনি একটি বিশেষ কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করেন। কার্ডের বিপরীতে তার ব্যাংকে কোনো টাকা জমা ছিল না। এটি হলো ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড একধরনের ব্যক্তিগত ঋণ, যা নির্দিষ্ট সময়ান্তে গ্রাহককে সুদসহ পরিশোধ করতে হয়। এ ক্ষেত্রে ব্যাংকে হিসাব থাকার বাধ্যবাধকতা নেই।