ওয়াংফু কোম্পানি ও CPS ফার্মাসিউটিক্যালসের মধ্যে আর্থিক ও ব্যবসায়িক সম্পর্ক স্থাপনে গোমতী ব্যাংকের ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ওয়াংফু কোম্পানি ও CPS ফার্মাসিউটিক্যালসের মধ্যে আর্থিক ও ব্যবসায়িক সম্পর্ক স্থাপনে গোমতী ব্যাংক প্রত্যয়পত্র ইস্যুর মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।প্রত্যয়পত্রের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারককে অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা করে। ফলে আমদানিকারক ও রপ্তানিকারকের মধ্যে আর্থিক ও ব্যবসায়িক সম্পর্ক স্থাপিত হয়।উদ্দীপকে CPS ফার্মাসিউটিক্যালস কোম্পানি চীনের ওয়াংফু কোম্পানি থেকে ওষুধের কাঁচামাল আমদানি করে। এক্ষেত্রে গোমতী ব্যাংক CPS ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে একটি বিশেষ ব্যবস্থায় চীনের ওয়াংফু কোম্পানিকে অর্থ প্রদানের ব্যবস্থা করে। মূলত প্রত্যয়পত্রের মাধ্যমে ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে রপ্তানিকারককে পণ্যমূল্য পরিশোধের নিশ্চয়তা দিয়ে থাকে। এতে আমদানিকারক ও রপ্তানিকারকের মধ্যে আর্থিক ও ব্যবসায়িক সম্পর্ক গড়ে ওঠে। তাই বলা যায়, ওয়াংফু কোম্পানি ও CPS ফার্মাসিউটিক্যালসের মধ্যে আর্থিক ও ব্যবসায়িক সম্পর্ক স্থাপনে গোমতী ব্যাংক প্রত্যয়পত্র ইস্যুর মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
ওয়াংফু কোম্পানি ও CPS ফার্মাসিউটিক্যালসের মধ্যে আর্থিক ও ব্যবসায়িক …
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর