গোমতী ব্যাংকের তহবিলের উৎস বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে গোমতী ব্যাংকের তহবিলের উৎস হলো অভ্যন্তরীণ উৎসের অন্তর্ভুক্ত পরিশোধিত মূলধন ও সংরক্ষিত তহবিল।বাণিজ্যিক ব্যাংক অভ্যন্তরীণ ও. বহিস্থ এ দুটি উৎস থেকে তহবিল সংগ্রহ করে। অভ্যন্তরীণ উৎসের অন্তর্ভুক্ত হলো পরিশোধিত মূলধন ও সংরক্ষিত তহবিল। শেয়ার বিক্রি করে সংগৃহীত তহবিল হলো পরিশোধিত মূলধন। আর নিট মুনাফার যে অংশ ভবিষ্যতে মূলধন হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয় তা হলো সংরক্ষিত তহবিল।উদ্দীপকে গোমতী ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি শেয়ার বিক্রির মাধ্যমে ব্যবসায়ে তহবিল সংগ্রহ করেছিল। এ ধরনের তহবিলকে পরিশোধিত মূলধন বলা হয়। অপরদিকে, ব্যাংকটি প্রতিবছর নিট মুনাফার ৩০% ভবিষ্যতে মূলধনের জন্য জমা রাখে। এ ধরনের তহবিলকে সংরক্ষিত তহবিল বলা হয়।ব্যাংকের প্রাথমিক তহবিলের উৎস হচ্ছে পরিশোধিত মূলধন। সেক্ষেত্রে যৌথমূলধনি প্রতিষ্ঠান হলে শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন গঠন করতে পারে, যা পরিশোধিত মূলধন হিসেবে বিবেচিত হয়। এ ধরনের মূলধনে বাধ্যতামূলক কোনো ব্যয় সৃষ্টি হয় না। আবার নিট মুনাফার একটি অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন না করে ভবিষ্যতের জন্য রেখে দিলে তা সংরক্ষিত তহবিল হিসেবে গণ্য হয়। উভয় তহবিল ব্যাংকের অভ্যন্তরীণ উৎসের অন্তর্ভুক্ত। সুতরাং বলা যায়, গোমতী ব্যাংকের তহবিলের উৎস হলো অভ্যন্তরীণ উৎসের অন্তর্ভুক্ত পরিশোধিত মূলধন ও সংরক্ষিত তহবিল।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
গোমতী ব্যাংকের তহবিলের উৎস বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর