মেঘনা ব্যাংকের ন্যায় বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান কার্যাবলির মধ্যে রয়েছে আমানত গ্রহণ ও ঋণদান, আমদানি-রপ্তানিতে সাহায্য ইত্যাদি।বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত হয়। মুনাফা অর্জনের জন্য এ ব্যাংক প্রধানত আমানত গ্রহণ করে তা ঋণ হিসেবে প্রদান করে। এছাড়া গ্রাহকের প্রয়োজন অনুযায়ী বিনিময়ের মাধ্যম সৃষ্টি, অছি হিসেবে কাজ করা, বিনিময় বিল ভাঙানোর মতো কার্যাবলি সম্পন্ন করে।উদ্দীপকের 'মেঘলা ব্যাংক' রুবি কোম্পানিকে একটি মেশিন ক্রয়ের সময় জাপানের 'কিয়াম' এন্টারপ্রাইজকে অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা করে দেয়। উক্ত ব্যাংক রুবি কোম্পানির একটি বিলের অর্থ মেয়াদপূর্তির পূর্বেই পরিশোধ করে দেয়। তাছাড়া কোম্পানির মূল দলিলপত্র নিরাপত্তার জন্য মেঘলা ব্যাংকে জমা রাখে। মেঘলা ব্যাংকের ন্যায় বাণিজ্যিক ব্যাংক আমদানি-রপ্তানিতে প্রত্যয়পত্র ইস্যু করে সহায়তা করে। এটি বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলি আমদানি-রপ্তানিতে সাহায্য কাজকে নির্দেশ করে। রুবি কোম্পানিকে মেয়াদের পূর্বে বিলের অর্থ পেিশাধের মাধ্যমে মেঘলা ব্যাংক বিনিময় বিল ভাঙানোর কার্যাবলি সম্পন্ন করেছে। তাছাড়া মেঘলা ব্যাংক রুবি কোম্পানিকে লকার সেবাও প্রদান করেছে। তাই বলা যায়, উল্লিখিত সেবাগুলোই বাণিজ্যিক ব্যাংক হিসেবে মেঘলা ব্যাংকের প্রধান কার্যাবলি।