জনাব মাহাদীর মেশিনটি ক্রয়ে 'কাবেরী' ব্যাংকের ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জনাব মাহাদী বিদেশ থেকে মেশিন আমদানির ক্ষেত্রে 'কাবেরী' ব্যাংক তাকে প্রত্যয়পত্র সহায়তাসহ অন্যান্য সহায়তা প্রদান করে আমদানি-রপ্তানি বাণিজ্য সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।বাণিজ্যিক ব্যাংক আমদানি-রপ্তানি বাণিজ্য সম্পাদনে ব্যবসায়ীদের প্রত্যয়পত্র ইস্যু ও পরামর্শ দিয়ে সহায়তা করে থাকে। এছাড়া মুদ্রা বিনিময়ের মাধ্যমে বৈদেশিক লেনদেন নিষ্পত্তিতে এ ব্যাংক সহায়তা করে থাকে।উদ্দীপকে জনাব মাহাদী একজন ব্যবসায়ী। তিনি চীন থেকে একটি মেশিন আমদানি করতে চান। এক্ষেত্রে তার লেনদেনকৃত 'কাবেরী' ব্যাংকটি তাকে আমদানি বাণিজ্য সম্পাদনে সার্বিক সহযোগিতা করে থাকে। আমদানিকারকের লেনদেন নিষ্পত্তিতে দেশি মুদ্রা থেকে বৈদেশিক মুদ্রায় রূপান্তরের প্রয়োজন পড়ে। এছাড়া প্রত্যয়পত্রের মাধ্যমে রপ্তানিকারককে অগ্রিম অর্থ পরিশোধের ব্যবস্থাসহ পণ্যের মূল্য প্রাপ্তির নিশ্চয়তা দিতে হয়। তাই 'কাবেরী' ব্যাংক জনাব মাহাদীকে চীন থেকে মেশিন আমদানিতে তার পক্ষে রপ্তানিকারককে প্রত্যয়পত্র ইস্যু করে। এছাড়া অন্যান্য ক্ষেত্রে জনাব মাহাদীকে সহায়তা করেছে। সুতরাং বলা যায়, জনাব মাহাদীর মেশিন আমদানিতে 'কাবেরী' ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব মাহাদীর মেশিনটি ক্রয়ে 'কাবেরী' ব্যাংকের ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর