ব্যাংক কীভাবে মূলধন গঠন করে? ব্যাখ্যা কর।
উত্তর: বিভিন্ন হিসাবের মাধ্যমে ব্যাংক গ্রাহকদের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে বিনিয়োগের জন্য পুঁজি বা মূলধন গঠন করে। বাণিজ্যিক ব্যাংক জনগণের বিভিন্ন মেয়াদি যেমন চলতি, সঞ্চয়ী, স্থায়ী ইত্যাদি হিসাবের মাধ্যমে আমাণত গ্রহণ করে থাকে, যা আমানতকারীরা একত্রে উত্তোলন করে না। এভাবে হিসাব খোলার সুবিধা দিয়ে ব্যাংক জনগণের ছড়িয়ে ছিটিয়ে থাকা অর্থ সংগ্রহ করে মূলধন গঠন করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
ব্যাংক কীভাবে মূলধন গঠন করে? ব্যাখ্যা কর।
উত্তর