উদ্দীপকের 'M ব্যাংক' কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
উত্তর: কার্যভিত্তিক শ্রেণি অনুযায়ী উদ্দীপকের M ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক। গ্রাহকদের নিকট থেকে তাদের সঞ্চয় বিভিন্ন হিসাবের (চলতি, সঞ্চয়ী ও স্থায়ী) মাধ্যমে আমানত হিসেবে গ্রহণ করা বাণিজ্যিক ব্যাংকের একটি প্রধান কাজ। মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যাংক এই অর্থ বিভিন্ন লাভজনক খাতে ঋণ দেয়। এছাড়াও বাণিজ্যিক ব্যাংক মূলধন গঠন, বিনিময়ের মাধ্যম সৃষ্টি, কর্মসংস্থান সৃষ্টি, অর্থের নিরাপত্তা প্রদান, অর্থনৈতিক উন্নয়ন, জীবনযাত্রার মান উন্নয়ন ইত্যাদি কার্যাবলী সম্পাদন করে থাকে।উদ্দীপকে সাদিয়া ড্রাগ হাউজ মেয়াদপূর্তির পূর্বেই 'M ব্যাংক' প্রাপ্য বিল বাট্টা করে অর্থ সংগ্রহ করে। আবার, মূল্যবান দলিল উক্ত ব্যাংকে নিরাপদে জমা রাখে। এছাড়া ঔষধ রপ্তানি কাজেও 'M ব্যাংক' থেকে সহায়তা পায়। বিনিময় বিল বাট্টাকরণ এবং প্রত্যয়পত্র ইস্যু বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলির অন্তর্ভুক্ত। আবার সার্ভিস চার্জের বিনিময়ে বাণিজ্যিক ব্যাংক লকার সেবা প্রদান করে।উদ্দীপকে M ব্যাংকের কার্যাবলীর সাথে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, কার্যভিত্তিক শ্রেণি অনুযায়ী M ব্যাংকের | ধরনটি হলো বাণিজ্যিক ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
উদ্দীপকের 'M ব্যাংক' কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর