সাদিয়া ড্রাগ হাউজকে সেবা প্রদানের ক্ষেত্রে 'M ব্যাংক'-এর আয়ের উৎসসমূহ বিশ্লেষণ করো।
উত্তর: 'M ব্যাংক' সাদিয়া ড্রাগ হাউজের প্রত্যয়পত্র, বিনিময় বিল বাট্টাকরণ ও লকার সেবা প্রদান করে ব্যাংকের আয়ের উৎস সৃষ্টি করে।বাণিজ্যিক ব্যাংক তার ব্যবসায় হতে বিভিন্ন ভাবে আয় করে। বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎসগুলো হলো ঋণের সুদ, বিনিয়োগ, বিল বাট্টাকরণ, লকার ভাড়া, প্রতিনিধিত্ব প্রত্যয়পত্র ইস্যু ইত্যাদি।উদ্দীপকে 'M ব্যাংক' সাদিযা ড্রাগ হাউজ চুক্তির মাধ্যমে প্রাপ্য বিল বাট্টাকরণ করে। অর্থাৎ সুদের বিনিময়ে ঋণ প্রদান করে। উদ্দীপকে সাদিয়া ড্রাগ হাউজ 'M ব্যাংক' থেকে মেয়াদপূর্তির পূর্বেই প্রাপ্য বিল বাট্টা করে নেয়। প্রতিষ্ঠানটি তাদের মূল্যবান দলিলপত্র 'M ব্যাংক' জমা রাখে। এমনকি ঔষধ রপ্তানিতে 'M ব্যাংক' আমেরিকান জারিন কোম্পানি থেকে অগ্রিম অর্থ আদায়ের ব্যবস্থা করে দেয়।বর্তমানে বাণিজ্যিক ব্যাংক বহুমুখী সেবার নীতি বিশেষভাবে অনুসরণ করে। এ নীতি অনুযায়ী একটি ব্যাংক যত বেশি সম্ভব বিশেষ সেবা প্রদানের চেষ্টা করে। উদ্দীপকের 'M ব্যাংক' মেয়াদ পূর্তির পূর্বেই প্রাপ্য বিল বাট্টা করে অর্থ উপার্জন করে। আবার মূল্যবান দলিলপত্র লকার সেবার মাধ্যমে জমা রাখে। এর বিনিময়ে ব্যাংক সার্ভিস চার্জ আদায় করে।তাই বলা যায়, সাদিয়া ড্রাগ হাউজের প্রতিটি সেবাই 'M ব্যাংকের' আয়ের উৎস সৃষ্টি করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
সাদিয়া ড্রাগ হাউজকে সেবা প্রদানের ক্ষেত্রে 'M ব্যাংক'-এর আয়ের উৎসসম…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর