আমদানিকারক হিসাবে জনাব ফয়সালকে মহানন্দা ব্যাংকের প্রদত্ত সহায়তাটি মূল্যায়ন কর।
উত্তর: আমদানিকারক হিসেবে জনাব ফয়সালকে মহানন্দা ব্যাংক প্রত্যয়পত্র ও অন্যান্য সুবিধা দিয়ে আমদানি-রপ্তারি বাণিজ্য সম্পাদনে সাহায্য করে থাকে। বাণিজ্যিক ব্যাংক আমদানি-রপ্তানি বাণিজ্য সম্পাদনে ব্যবসায়ীদের সহায়তা করে থাকে। আমদানি-রপ্তানিসংক্রান্ত কার্যাবলি সম্পাদন ও উপদেশ প্রদান করা এরূপ ব্যাংকের একটি প্রতিনিধিত্বমূলক কাজ। উদ্দীপকে জনাব ফয়সাল একজন আমদানিকারক। অর্থাৎ তিনি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি করে থাকেন। এক্ষেত্রে মহানন্দা ব্যাংক তার পক্ষ থেকে রপ্তানিকারককে অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা করে থাকে। ফলে রপ্তানিকারকের সাথে তার ব্যবসায়িক সম্পর্ক স্থাপন ও লেনদেন নিষ্পত্তি সহজ হয় জনাব ফয়সাল বিদেশ থেকে পণ্য আমদানিতে রপ্তানিকারক অনেক সময় পণ্যমূল্য প্রাপ্তির নিশ্চয়তা চায়। যে নিশ্চয়তা ছাড়া ক্ষেত্রবিশেষ রপ্তানিকারক পণ্য রপ্তানিতে রাজি থাকে না। এক্ষেত্রে প্রতিনিধি হিসেবে মহানন্দা ব্যাংক জনাব ফয়সালের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে প্রত্যয়পত্র ইস্যু করে পণ্যমূল্য পরিশোধের নিশ্চয়তা দেয় কিংবা অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা করে। যার ফলে আমদানি-রপ্তানি বাণিজ্য সম্পাদন সহজ হয়। তাই বলা যায়, আমদানিকারক হিসেবে জনাব ফয়সালকে মহানন্দা ব্যাংক প্রত্যয়পত্র ও অন্যান্য সুবিধা দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য সম্পাদনে সহায়তা করে থাকে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
আমদানিকারক হিসাবে জনাব ফয়সালকে মহানন্দা ব্যাংকের প্রদত্ত সহায়তাটি ম…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর